আপডেট : সোমবার, ০৪ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (০৩ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার গোসাইবাগ ও পঞ্চসার চৌরাস্তা এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
 
অভিযানকালে গোসাইবাগ এলাকার ‘মায়ের দোয়া স্টোর’-এ দেখা যায়, দুই লিটার সয়াবিন তেলের বোতলে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৩৯০ টাকা লেখা থাকলেও তা ৪২০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ অপরাধে দোকানটির মালিক আহম্মেদ আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এদিকে পঞ্চসার চৌরাস্তা এলাকায় ‘তালহা স্টোর’-এ মনিটরিংকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে দোকানটির মালিক আব্দুল আজীমকেও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (০৩ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার গোসাইবাগ ও পঞ্চসার চৌরাস্তা এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
 
অভিযানকালে গোসাইবাগ এলাকার ‘মায়ের দোয়া স্টোর’-এ দেখা যায়, দুই লিটার সয়াবিন তেলের বোতলে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৩৯০ টাকা লেখা থাকলেও তা ৪২০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ অপরাধে দোকানটির মালিক আহম্মেদ আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এদিকে পঞ্চসার চৌরাস্তা এলাকায় ‘তালহা স্টোর’-এ মনিটরিংকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে দোকানটির মালিক আব্দুল আজীমকেও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত