মুন্সীগঞ্জ শহরের পৌরসভা এলাকায় অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন জেলা অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এলপি গ্যাসের দোকান সমূহে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় শহরের খালইস্ট এলাকায় শেখ মোহাম্মদ এন্টারপ্রাইজে মনিটরিং কালে দেখা গেছে , সরকারের ১৯ শত ৪০ টাকা মুল্য নির্ধারিত প্রতি এলপি গ্যাস সিলিন্ডার অপেক্ষা ১১০ টাকা অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সংশ্লিষ্ট আইনে দোকানটির মালিক লিটন শেখকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ইসলামপুর এলাকার একটি দোকানের সরকারের দেওয়া নির্ধারিত মুল্যের ৬০ টাকা অধিক এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দোকানটির মালিক মো. সেলিমকে চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল। অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, সরকারের দেয়া নির্ধারিত মুল্যের অধিক দরে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দুই ব্যবসায়ীকে জরিমানা করেছি। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

মতামত