আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে অযোগ্য ঘোষিত ২০ শিক্ষক পুনর্বহালের অভিযোগ, তদন্তের দাবি

মুন্সীগঞ্জে ভুয়া বা জাল সনদ, বার্ধক্যজনিত অক্ষমতা এবং পবিত্র কোরআন তেলাওয়াত সহীহ-শুদ্ধ না হওয়াসহ বিভিন্ন অভিযোগে অযোগ্য ঘোষিত ২০ জন শিক্ষককে পুনর্বহাল করার ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় ও প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় আলেম সমাজ, অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে কাওকে পাওযা যায়নি।এছাড়া খোজ নিয়ে জানা যায়, চলতি সপ্তাহে ৪দিন দরে কেউ অফিস কক্ষ খোলেনি।
 
অভিযোগ রয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের 'নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম' প্রকল্পে যাচাই-বাছাইয়ে বাদ পড়া শিক্ষকদের পুনর্বহাল করা হয়েছে। গত ২২ জুন ২০২৬ তারিখে ইসলামিক ফাউন্ডেশনের উপ-প্রকল্প পরিচালক (কার্যক্রম) কৃষিবিদ মো. মুরশিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের পুনর্বহালের অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে চলতি বছরের মার্চ মাস থেকে তাদের বকেয়া সম্মানী-ভাতা পরিশোধেরও নির্দেশ দেওয়া হয়।
 
অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালের ১১ নভেম্বর সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটির সুপারিশে মুন্সীগঞ্জ সদর ও সিরাজদীখান উপজেলার মোট ২১ জন শিক্ষককে বাদ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে জাল সনদ, বার্ধক্যজনিত অযোগ্যতা এবং ধর্মীয় শিক্ষা প্রদানের প্রয়োজনীয় দক্ষতার অভাবের অভিযোগ ছিল।
 
পরে বাদ পড়া শিক্ষকেরা জেলা উপ-পরিচালকের কার্যালয়ে পুনর্বহালের আবেদন করলে ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হয়। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়া ১০ জনের কোরআন তেলাওয়াত সহীহ-শুদ্ধ ছিল না। এছাড়া একজনের বিরুদ্ধে জাল সনদ ব্যবহারের অভিযোগ এবং অপর একজনের বয়স সরকারি নির্ধারিত সীমা অতিক্রম করায় তাকে অযোগ্য হিসেবে উল্লেখ করা হয়।
 
অভিযোগকারীদের দাবি, এসব অযোগ্য শিক্ষককে পুনর্বহাল করতে নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, অশুদ্ধ তেলাওয়াতকারী ১০ জন শিক্ষককে চার মাস সময় দিয়ে মুচলেকা নেওয়া হয়। পরে ১৬ এপ্রিল পুনরায় পরীক্ষায় তাদের কিছুটা উন্নতি হলেও তেলাওয়াত পুরোপুরি সহীহ হয়নি বলে নথিতে উল্লেখ থাকা সত্ত্বেও তাদের পুনর্বহালের সুপারিশ করা হয়।
 
এছাড়া জাল সনদের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে কোনো প্রকাশ্য তদন্ত ছাড়াই ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। একইভাবে বয়সসীমা অতিক্রম করা এক শিক্ষককে শারীরিকভাবে কর্মক্ষম উল্লেখ করে মেডিকেল সনদ সংযুক্ত করে পুনর্বহালের সুপারিশ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সাহাবুদ্দীন তাঁর সুপারিশপত্রে উল্লেখ করেন, সংশ্লিষ্ট শিক্ষকেরা ১৫ থেকে ২০ বছর ধরে কর্মরত। নতুন নিয়োগে পর্যাপ্ত যোগ্য প্রার্থী না পাওয়ায় শূন্যপদ পূরণের স্বার্থে তাদের ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পুনর্বহাল করা প্রয়োজন।
 
তবে আলহেরা মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল বলেন, যোগ্য প্রার্থী না পাওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়। অযোগ্যদের পুনর্বহালের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
 
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার রেশমা খানম বলেন, যাদের পুনর্বহাল করা হয়েছে, তাদের কোনো তালিকা আমার কাছে নেই। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। পুনর্বহালপ্রাপ্ত শিক্ষকদের বেতন-ভাতা চালু রয়েছে কি না এবং উপজেলা সুপারভাইজার হিসেবে তাঁর স্বাক্ষর ছাড়া তারা কীভাবে বেতন উত্তোলন করবেন—এমন প্রশ্ন করা হলেও তিনি কোনো স্পষ্ট জবাব দেননি। বারবার জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।পরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
 
জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, উপজেলা যাচাই-বাছাই কমিটি যেভাবে মন্তব্যসহ প্রতিবেদন আমাদের কাছে পাঠিয়েছে, আমরা সেটিই অধিদপ্তরে প্রেরণ করেছি। পরে অধিদপ্তর থেকেই ওই ২০ জন শিক্ষককে পুনর্বহালের অনুমোদন দিয়ে আমাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা কার্যালয়ের আলাদাভাবে কিছু করার সুযোগ ছিল না।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, আমার উপস্থিতিতে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করা হয়। ওই কমিটির সুপারিশে আমরা ১৭ জন শিক্ষককে বাদ দিই এবং যাচাইয়ে উত্তীর্ণদের তালিকা জেলা কার্যালয়ে পাঠাই। কিন্তু পরে আমাদের সিদ্ধান্ত উপেক্ষা করে ওই ১৭ জনকেই পুনর্বহাল করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি  জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি। পাশাপাশি অধিদপ্তরেও অবহিত করার প্রস্তুতি নিয়েছি। এছাড়া সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর কার্যক্রমও খতিয়ে দেখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে অযোগ্য ঘোষিত ২০ শিক্ষক পুনর্বহালের অভিযোগ, তদন্তের দাবি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে অযোগ্য ঘোষিত ২০ শিক্ষক পুনর্বহালের অভিযোগ, তদন্তের দাবি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত