মুন্সীগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল রোড মানিকপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নাজমা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় নাজমা বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি সহ খাদ্য দ্রব্য প্রস্তুত করায় বেকারি টির ম্যানেজার মোহাম্মদ হাসানকে সমুদয় টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূরে আলম সোহাগ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।
এ ব্যাপারে আসিফ আজাদ জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অভিযান অব্যাহত থাকবে।
মতামত