মুন্সীগঞ্জে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের ভোগান্তি কমাতে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় গত সেপ্টেম্বর মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তরের গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমি মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো, সরকারি সিদ্ধান্তের যথাযথ বাস্তবায়ন এবং জনসাধারণের কাছে মানসম্মত সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত