উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো অর্ধ শত বছরের পুকুর ভরাট। রবিবার বিকালে সদর উপজেলার মিরকাদীমের উওর রামগোপাল পুরে প্রায় ৫০ বছরের পুরনো পুকুর ভরাট করে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়,
উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিওিতে জানতে পারে সদর উপজেলার মিরকাদীমের ৩ নং ওয়ার্ডের উওর রামগোপালপুরে হাজী বাড়ির সামনে পঞ্চাশ বছরের পুরনো পুকুর ভরাট করা হচ্ছে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুর রহমানের নির্দেশনায় মিরকাদীম পৌর কর্তৃপক্ষ সদর থানা পুলিশ সরজমিনে গিয়ে পুকুর ভরাট বন্ধ করে দেওয়া হয়।
এবং ভরাটকারীদের সর্তক করে দেওয়া হয়।
পুকুর ভরাট বন্ধ হওয়ায় এলাকার সাধারণ মানুষ
স্বস্তি প্রকাশ করে বলেন, এই পুকুরটি ভরাট হলে উওর রামগোপাল পুর এলাকার প্রায় এক হাজার পরিবার বৃষ্টির পানিতে ডুবতো। আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনকে ধন্যবাদ জানাই।
মতামত