আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার

🔸 ৩ টি মাইক্রোসহ নৌকা মার্কায় ভোট দিন সরঞ্জামাদি জব্দ

বিশেষ প্রতিবেদক

মুন্সীগঞ্জ সদর ও শ্রীনগরে তিনটি চেকপোষ্টে তল্লাশি চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ জন নেতাকর্মীকে তিনটি হায়েস মাইক্রোসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মধ্য রাত সোয়া ১টা থেকে রাত ২টা পর্যন্ত সময়ে পৃথক পৃথক গ্রেফতার করা হয়। এ সময় তাদের বহনকৃত গাড়িতে মাস্কসহ নৌকা মার্কায় ভোট দিন এধরনের বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায় বলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) কামরান হোসেন জানিয়েছেন,
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং জেলার আভ্যন্তরীন সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিল করতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের প্রত্যেকটি থানা এলাকায় সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার ভোর সকাল পর্যন্ত বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের মুক্তারপুর-মুন্সীগঞ্জ সড়কের নয়াগাঁও এলাকার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ গেটের সামনে স্থাপন করা চেকপোষ্টে রাত ১টা ২০ মিনিটের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ জনকে ১টি হায়েস মাইক্রো সহ গ্রেফতার করা হয়।

এছাড়া মুন্সীগঞ্জ সদর থানাধীন হাতিমারা মোড়ে হাতিমারা তদন্তকেন্দ্র পরিচালিত চেকপোস্টে রাত পৌনে ২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ জনকে ১টি হায়েস গাড়িসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে শ্রীনগর থানাধীন ছনবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় চেকপোষ্ট করা কালীন সময়ে অনুমান রাত ২ টার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ১০ জনকে একটি হায়েস মাইক্রোসহ গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সদর উপজেলার সিপাহিপাড়া থেকে ১১ জন ও নয়াগাঁও এলাকা থেকে ১০ জনসহ মোট ২১ জনকে দুইটি মাইক্রোবাসসহ আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত