আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট দিয়ে চিপস তৈরি, জরিমানা ১ লাখ ৭০ হাজার টাকা

মুন্সীগঞ্জে ক্ষতিকর কৃত্রিম রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটির ২ হাজার ৫০০ কেজি চিপস জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠান দুটি হলো রাজধানী চিপস ও ভাই ভাই চিপস।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর সিনথেটিক রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া উৎপাদিত চিপসের বস্তা ও মোড়কে কোনো ধরনের লেবেল বা মার্কিং ছাড়াই সেগুলো বিক্রি, বিতরণ ও বাজারজাত করা হচ্ছিল।

এসব অনিয়মের বিষয় ভ্রাম্যমাণ আদালতের নজরে আনা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মিশ্রিত ২ হাজার ৫০০ কেজি কাঁচা চিপস জব্দ করে ধ্বংসের নির্দেশ দেন। পরে বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জব্দ করা চিপস যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেয়।

অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এ সময় বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট দিয়ে চিপস তৈরি, জরিমানা ১ লাখ ৭০ হাজার টাকা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট দিয়ে চিপস তৈরি, জরিমানা ১ লাখ ৭০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে ক্ষতিকর কৃত্রিম রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটির ২ হাজার ৫০০ কেজি চিপস জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠান দুটি হলো রাজধানী চিপস ও ভাই ভাই চিপস।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর সিনথেটিক রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া উৎপাদিত চিপসের বস্তা ও মোড়কে কোনো ধরনের লেবেল বা মার্কিং ছাড়াই সেগুলো বিক্রি, বিতরণ ও বাজারজাত করা হচ্ছিল।

এসব অনিয়মের বিষয় ভ্রাম্যমাণ আদালতের নজরে আনা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মিশ্রিত ২ হাজার ৫০০ কেজি কাঁচা চিপস জব্দ করে ধ্বংসের নির্দেশ দেন। পরে বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জব্দ করা চিপস যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেয়।

অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এ সময় বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত