গত বছরের ৪ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপি। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে শহরের কৃষিব্যাংক সংলগ্ন সড়কে সদর উপজেলা ও শহর বিএনপি এবং অঙ্গ-সংগঠন এ আয়োজন করে। এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও পাঁচ বারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনায় দোয়া করেন। এতে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ।
জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপি আহবায়ক একেএম ইরাদত মানুর সভাপতিত্বে ও শহর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, শহীদুল ইসলাম শহীদ, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলজার হোসেন, মিরকাদিম পৌরসভা বিএনপির আহবায়ক মো. জসিমউদ্দিন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য মো. নিজাম উদ্দিন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, গণঅভ্যুত্থানে যে তরুণরা শহীদ হয়েছেন, তারা আমাদের গণতন্ত্র ও স্বাধীনতার বাতিঘর। তাদের রক্ত বৃথা যাবে না।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫

মতামত