আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এ প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিশাত নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মহিউদ্দীন আহম্মেদ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও বাল্যবিবাহ এখনো বড় সামাজিক চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং অভিভাবকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সমান সুযোগ দিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, শিশুদের অধিকার সুরক্ষা ও পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সৃষ্টি, শিশু একাডেমির কার্যক্রম সচল রাখা এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। শিশুদের জন্য খেলার মাঠ তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক বলেন, আগামী ২ নভেম্বর থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় সিজন শুরু হতে যাচ্ছে। গত সিজনে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার এক কন্যাশিশু জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে। এ সাফল্য প্রমাণ করে, যথাযথ সুযোগ ও প্রশিক্ষণ পেলে জেলার শিশুরাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। শিশুদের প্রতিভা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রমে অংশ নিতে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

কন্যাশিশুর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, মেয়েশিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। শিশুদের মধ্যে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতার বোধ তৈরি করতে হবে। পাশাপাশি উদ্যোক্তা হওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং নিজস্ব পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে তাদের উৎসাহিত করতে হবে। সভায় তিনি আরও জানান, সরকার শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে, যার ৮০ শতাংশ নারী বলে তিনি উল্লেখ করেন।

শিশুদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ২২টি বিজ্ঞান ক্লাব স্থাপন করা হবে। শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, পড়াশোনার মাধ্যমে প্রকৃত মানুষ হওয়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় নিজেদের মেধার বিকাশ ঘটাতে হবে। শিক্ষক ও অভিভাবকদের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ করে কন্যাশিশুদের আত্মবিশ্বাসী করে তোলা, নিজেদের পরিচয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা দেওয়া এবং প্রতিভা বিকাশে সহযোগিতা করতে হবে। শিশুদের সঠিক পথে পরিচালিত করা ও তাদের সম্ভাবনা বিকাশে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার নিয়মিত আয়োজন করা হচ্ছে। এসব আয়োজনের মাধ্যমে ছাত্রী ও তরুণীদের উচ্চশিক্ষা, পেশা নির্বাচন, কর্মজীবনের প্রস্তুতি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, আজকের কন্যাশিশুরাই আগামী দিনের চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী, উদ্যোক্তা ও প্রশাসক। তাদের স্বপ্নকে সম্মান জানানো, প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং সমান অধিকার নিশ্চিত করা সবার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। বাল্যবিবাহ ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে প্রতিটি কন্যাশিশুর জন্য শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত