আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন পিপিএম, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সাঁতার, কাবাডি, হ্যান্ডবল ও দাবা—বালক ও বালিকা উভয় বিভাগে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থী ও দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা পর্যায়ে হ্যান্ডবল বালক বিভাগে লৌহজং উপজেলার কাজীর পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন হয়। হ্যান্ডবল বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বালিগাঁও উচ্চ বিদ্যালয়। কাবাডি বালক বিভাগে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং কাবাডি বালিকা বিভাগে বালিগাঁও উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে ক্রীড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ, কর্মঠ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে অঞ্চল ও জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত