আপডেট : সোমবার, ০৪ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারের দের কোটি টাকা যন্ত্রপাতি আত্মসাতে সাংবাদিক সম্মেলন

মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের স্বনামধন্য "ফেমাস হেলথ্ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার- দের কোটি টাকা মূল্যবান যন্ত্রপাতি আত্মসাত, প্রতারণা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের মালিক হাজী বাশার সরকার। রোববার (৩ মে) মুন্সীগঞ্জ প্রেসক্লাবে শফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি পেশ করেন। 
 
তিনি বলেন, তার মালিকানাধীন মানিকপুর প্লাজায় প্রতিষ্ঠিত “ফেমাস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” পরিচালনার জন্য কাতার প্রবাসে থাকায় মো. মনির হোসেন ওরফে রড মনিরকে অংশীদার করা হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে মনির হোসেন ও তার ছেলে রাকিবুল ইসলাম রিফাত পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নিতে থাকেন।
 
তিনি অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি ডায়াগনস্টিক সেন্টার থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, বিশেষ করে ‘সিক্স ম্যাক্স’ মেশিনসহ বিভিন্ন ল্যাব সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, এসব সরঞ্জাম পঞ্চসার এলাকার একটি ক্লিনিকে রাখা হয়েছে।
 
বাশার সরকার বলেন, বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তারা সরঞ্জাম ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরে তা অস্বীকার করেন। গত ৩ মার্চ তাদের বাসায় গেলে উল্টো হুমকি দেওয়া হয় এবং মামলা করলে প্রাণনাশের ভয় দেখানো হয়।
 
তিনি আরও বলেন, এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন তারা। তার অভিযোগে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। অভিযুক্তরা একই নামে অন্যত্র ব্যবসা পরিচালনা করে তাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছে, যার ফলে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
 
নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার, আত্মসাত করা সম্পদ উদ্ধার, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন কাতার প্রবাসী আবুল বাশার। 
 
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বড় ভাই বাচ্চু সরকার, ছোট ভাই জয়নাল সরকার সহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তবে- এ বিষয়ে অভিযুক্তদের একাধিক বার ফোন দিলেও বক্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারের দের কোটি টাকা যন্ত্রপাতি আত্মসাতে সাংবাদিক সম্মেলন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারের দের কোটি টাকা যন্ত্রপাতি আত্মসাতে সাংবাদিক সম্মেলন

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের স্বনামধন্য "ফেমাস হেলথ্ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার- দের কোটি টাকা মূল্যবান যন্ত্রপাতি আত্মসাত, প্রতারণা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের মালিক হাজী বাশার সরকার। রোববার (৩ মে) মুন্সীগঞ্জ প্রেসক্লাবে শফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি পেশ করেন। 
 
তিনি বলেন, তার মালিকানাধীন মানিকপুর প্লাজায় প্রতিষ্ঠিত “ফেমাস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” পরিচালনার জন্য কাতার প্রবাসে থাকায় মো. মনির হোসেন ওরফে রড মনিরকে অংশীদার করা হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে মনির হোসেন ও তার ছেলে রাকিবুল ইসলাম রিফাত পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নিতে থাকেন।
 
তিনি অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি ডায়াগনস্টিক সেন্টার থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, বিশেষ করে ‘সিক্স ম্যাক্স’ মেশিনসহ বিভিন্ন ল্যাব সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, এসব সরঞ্জাম পঞ্চসার এলাকার একটি ক্লিনিকে রাখা হয়েছে।
 
বাশার সরকার বলেন, বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তারা সরঞ্জাম ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরে তা অস্বীকার করেন। গত ৩ মার্চ তাদের বাসায় গেলে উল্টো হুমকি দেওয়া হয় এবং মামলা করলে প্রাণনাশের ভয় দেখানো হয়।
 
তিনি আরও বলেন, এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন তারা। তার অভিযোগে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। অভিযুক্তরা একই নামে অন্যত্র ব্যবসা পরিচালনা করে তাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছে, যার ফলে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
 
নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার, আত্মসাত করা সম্পদ উদ্ধার, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন কাতার প্রবাসী আবুল বাশার। 
 
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বড় ভাই বাচ্চু সরকার, ছোট ভাই জয়নাল সরকার সহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তবে- এ বিষয়ে অভিযুক্তদের একাধিক বার ফোন দিলেও বক্তব্য পাওয়া যায়নি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত