আপডেট : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে ডেঙ্গুতে নতুন করে ৩২ জন আক্রান্ত, চিকিৎসাধীন ৭৩

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
 
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে ৩০ আগস্ট রোববার সকাল পর্যন্ত মুন্সীগঞ্জে মোট ১ হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল ছাড়াও বাহিরে আরও দুইজন মারা গেছেন।
 
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলার সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না, একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে হবে। হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সেবা প্রদানে কোনো ধরনের গাফিলতি রয়েছে কি না, তা নিয়মিতভাবে নজরদারির আওতায় আনা প্রয়োজন।
 
একাধিক সচেতন নাগরিকরা বলছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা আরও কার্যকর ও সমন্বিত করা জরুরি। পাশাপাশি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও বিভিন্ন স্থাপনায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতা বাড়াতে হবে।
 
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। 
 
তিনি আরও বলেন, কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলেন।
 
এদিকে স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষা এবং মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে ডেঙ্গুতে নতুন করে ৩২ জন আক্রান্ত, চিকিৎসাধীন ৭৩
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ডেঙ্গুতে নতুন করে ৩২ জন আক্রান্ত, চিকিৎসাধীন ৭৩

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
 
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে ৩০ আগস্ট রোববার সকাল পর্যন্ত মুন্সীগঞ্জে মোট ১ হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল ছাড়াও বাহিরে আরও দুইজন মারা গেছেন।
 
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলার সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না, একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে হবে। হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সেবা প্রদানে কোনো ধরনের গাফিলতি রয়েছে কি না, তা নিয়মিতভাবে নজরদারির আওতায় আনা প্রয়োজন।
 
একাধিক সচেতন নাগরিকরা বলছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা আরও কার্যকর ও সমন্বিত করা জরুরি। পাশাপাশি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও বিভিন্ন স্থাপনায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতা বাড়াতে হবে।
 
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। 
 
তিনি আরও বলেন, কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলেন।
 
এদিকে স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষা এবং মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো প্রয়োজন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত