আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে তেলের পরিমাপে কারচুপি, প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জে বোতলজাত সয়াবিন তেলের পরিমাপে কারচুপি ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া তেল বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতল জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিতে এসব অনিয়ম পাওয়া যায়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির ফর্টিফাইড সয়াবিন তেলের বোতল পরিমাপ করে প্রতি পাঁচ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, দুই লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং এক লিটারের বোতলে ৪০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ ছাড়া পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই তেল মোড়কজাত ও বিক্রি করা হচ্ছিল।

এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান কে. এম. হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম এবং প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে পরিমাপে কারচুপি, নিম্নমানের পণ্য বাজারজাতকরণ, অবৈধভাবে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে তেলের পরিমাপে কারচুপি, প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে তেলের পরিমাপে কারচুপি, প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে বোতলজাত সয়াবিন তেলের পরিমাপে কারচুপি ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া তেল বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতল জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিতে এসব অনিয়ম পাওয়া যায়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির ফর্টিফাইড সয়াবিন তেলের বোতল পরিমাপ করে প্রতি পাঁচ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, দুই লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং এক লিটারের বোতলে ৪০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ ছাড়া পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই তেল মোড়কজাত ও বিক্রি করা হচ্ছিল।

এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান কে. এম. হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম এবং প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে পরিমাপে কারচুপি, নিম্নমানের পণ্য বাজারজাতকরণ, অবৈধভাবে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত