মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ আলী (৮) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের উপকন্ঠ নয়াগাঁও গ্রাম সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়ার দেড়-ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরীদল ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। শিক্ষার্থী মোহাম্মদ নয়াগাঁও গ্রামের ভাড়াটিয়া নূর আলীর ছেলে ও পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া মাদরাসার প্রথম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানান, বেলা ১২ টার দিকে দুই বন্ধুর সঙ্গে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে মোহাম্মদ। এসময় নদীর ঢেউ ও স্রোতের তোড়ে নিখোঁজ হয় সে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলের অদূরে নিখোঁজ মোহাম্মদের লাশ উদ্ধার করে ডুবুরীদল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নয়াগাঁও চাঁনতারা মসজিদের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই মাদরাসা ছাত্র। সংবাদ পেয়ে ফায়ার স্টেশনের ডুবুরী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

মতামত