আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের জেলা সদরে নির্বাচন পরবর্তী প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছে। তার নাম জসিম নায়েব (২৮)। গতকাল শুক্রবার বিকেলে জেলা সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব মাফিক নায়েবের ছেলে। স্থানীয়রা জানান, নির্বাচনে জসিম ও তার পরিবারের লোকজন এ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের (ফুটবল) পক্ষে কাজ করেন। ভোটও দেন স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকে। নির্বাচনে ফুটবল প্রতীক পরাজিত হলে এদিন বিকেল ৩ টার দিকে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন হামলা করে জসিমকে এলোপাতাড়ি পেটায়।
নিহতের ভাই মশিউর নায়েব দাবী করেন, তার ভাই ও পরিবারের লোকজন ফুটবল প্রতীকের সমর্থক। নির্বাচনে পরাজিত হওয়ায় বিজয়ী বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থক একই গ্রামের গ্রাম্য চিকিৎসক নাসির আহমেদ ও তার ছেলে শাকিলের নেতৃত্বে শতাধিক লোক তাদের বাড়িতে হামলা করে। এসময় তার ভাই জসিমকে বাড়ি থেকে বের করে নিয়ে পেটায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ভাইকে মৃত ঘোষনা করেন। ঘটনার সঙ্গে অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক নাসির আহমেদ ও তার ছেলে পালিয়ে যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আধারা ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার মিজি বলেন, নিহত জসিম স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। তার পরিবারের লোকজনও স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকে ভোট দেন। হামলাকারীরা বিএনপি প্রার্থীর সমর্থক। জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, ওই গ্রামের ডা. নাসির ও তার ছেলে শাকিলের নেতৃত্বে হামলা করে। তারা বিএনপির সমর্থক। নিহত যুবক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। দিনব্যাপী চরাঞ্চলের বিভিন্ন সহিংসতার খবর পেয়েছি। তবে নিহতের ঘটনাটি পূর্ব-বিরোধ, নাকি নির্বাচন কেন্দ্রীক-তা খতিয়ে দেখছি। এ প্রসঙ্গে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, আমরা জানার পরই পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের জেলা সদরে নির্বাচন পরবর্তী প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছে। তার নাম জসিম নায়েব (২৮)। গতকাল শুক্রবার বিকেলে জেলা সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব মাফিক নায়েবের ছেলে। স্থানীয়রা জানান, নির্বাচনে জসিম ও তার পরিবারের লোকজন এ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের (ফুটবল) পক্ষে কাজ করেন। ভোটও দেন স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকে। নির্বাচনে ফুটবল প্রতীক পরাজিত হলে এদিন বিকেল ৩ টার দিকে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন হামলা করে জসিমকে এলোপাতাড়ি পেটায়।
নিহতের ভাই মশিউর নায়েব দাবী করেন, তার ভাই ও পরিবারের লোকজন ফুটবল প্রতীকের সমর্থক। নির্বাচনে পরাজিত হওয়ায় বিজয়ী বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থক একই গ্রামের গ্রাম্য চিকিৎসক নাসির আহমেদ ও তার ছেলে শাকিলের নেতৃত্বে শতাধিক লোক তাদের বাড়িতে হামলা করে। এসময় তার ভাই জসিমকে বাড়ি থেকে বের করে নিয়ে পেটায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ভাইকে মৃত ঘোষনা করেন। ঘটনার সঙ্গে অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক নাসির আহমেদ ও তার ছেলে পালিয়ে যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আধারা ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার মিজি বলেন, নিহত জসিম স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। তার পরিবারের লোকজনও স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকে ভোট দেন। হামলাকারীরা বিএনপি প্রার্থীর সমর্থক। জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, ওই গ্রামের ডা. নাসির ও তার ছেলে শাকিলের নেতৃত্বে হামলা করে। তারা বিএনপির সমর্থক। নিহত যুবক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। দিনব্যাপী চরাঞ্চলের বিভিন্ন সহিংসতার খবর পেয়েছি। তবে নিহতের ঘটনাটি পূর্ব-বিরোধ, নাকি নির্বাচন কেন্দ্রীক-তা খতিয়ে দেখছি। এ প্রসঙ্গে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, আমরা জানার পরই পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত