আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে যুবদলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়।
 
মিছিলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে লৌহজং উপজেলার মাওয়া-শিমুলিয়া ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, সদস্যসচিব পাভেল মোল্লা, সিরাজদীখান উপজেলা যুবদলের সহসভাপতি আল আমিন খান, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব বাবু, মীরকাদিম পৌর যুবদলের আহ্বায়ক তানজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুর জাহান ঢালী, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, জেলা যুবদলের সাবেক কমিটির সদস্য লোকমান হোসেন, বাবুল আহমেদ ও আলী আকবর, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিরাজদীখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া এবং সিরাজদীখান উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব রায়হান মৌসুমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
 
সমাবেশে জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা বলেন, দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইলে জড়িত থাকা আওয়ামী লীগকে বাসা থেকে তুলে নিয়ে প্রশাসনের কাছে সোপর্দ করে আসব। একই সঙ্গে জামায়াত ও এনসিপিকে বলতে চাই, আপনারাও যদি আওয়ামী লীগের সুরে কথা বলেন, তাহলে বুঝে নেব আপনারাও বাংলাদেশবিরোধী অরাজকতার অংশ।
 
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে। তাঁরা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে যুবদলের বিক্ষোভ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে যুবদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়।
 
মিছিলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে লৌহজং উপজেলার মাওয়া-শিমুলিয়া ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, সদস্যসচিব পাভেল মোল্লা, সিরাজদীখান উপজেলা যুবদলের সহসভাপতি আল আমিন খান, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব বাবু, মীরকাদিম পৌর যুবদলের আহ্বায়ক তানজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুর জাহান ঢালী, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, জেলা যুবদলের সাবেক কমিটির সদস্য লোকমান হোসেন, বাবুল আহমেদ ও আলী আকবর, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিরাজদীখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া এবং সিরাজদীখান উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব রায়হান মৌসুমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
 
সমাবেশে জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা বলেন, দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইলে জড়িত থাকা আওয়ামী লীগকে বাসা থেকে তুলে নিয়ে প্রশাসনের কাছে সোপর্দ করে আসব। একই সঙ্গে জামায়াত ও এনসিপিকে বলতে চাই, আপনারাও যদি আওয়ামী লীগের সুরে কথা বলেন, তাহলে বুঝে নেব আপনারাও বাংলাদেশবিরোধী অরাজকতার অংশ।
 
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে। তাঁরা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত