মুন্সীগঞ্জে প্রতিদিনই পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হচ্ছে
প্রকোপ বৃদ্ধিতে ডেঙ্গু আক্রান্ত ৩২৭০ জন, মৃত্যু ৩ জনের
▪️হটস্পট বিনোদপুর পরিদর্শন করলেন সিভিল সার্জন
মুন্সীগঞ্জ জেলায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা। এর ফলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই। একাধিক রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছে। একই পরিস্থিতি মুন্সীগঞ্জের অপর ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। সেখানেও ডেঙ্গু রোগীর সংখ্যা বেশী। এখনও তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীরা
আসছেন বলে জানিয়েছে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বশীল সূত্র।
এদিকে গতকাল রোববার মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার তথ্যে সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম বিনোদপুর এলাকা পরিদর্শণ করেছেন। এ সময় তিনি
বিনোদপুর এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা পরিস্থিতি প্রত্যক্ষ করা, আক্রান্ত সংখ্যার তথ্য ও চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আর রোগীর চাপ বাড়তে থাকায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গুরুতর রোগীদের ঢাকার বিভিন্ন হাসপাতালে রেফার করা হচ্ছে।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের গতকাল রোববারের ডে ওয়ারী রিপোর্টে জেলার ৬টি উপজেলায় ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৯ মাস ২৫ দিনে আক্রান্তের সংখ্যা ৩২৭০ জনে দাড়িয়েছে। এর মধ্যে জেলা শহরের জেনারেল হাসপাতালেই ২৫১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাষ্য, প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় মুন্সীগঞ্জ জেলার ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হচ্ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল রোববার ২৫ অক্টোবর পর্যন্ত ৯ মাস ২৫ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৭০ জনো দাড়িয়েয়েছে । অন্যদিকে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। একজন শিক্ষক, একজন আইনজীবী ও একজন বৃদ্ধ।
জেনারেল হাসপাতাল সুত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫১৮ জনে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরও ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৬১ জন। আর ছাড়পত্র নিয়েছে ২৫ জন।
পরিসংখ্যান বলছে, জুন মাস থেকেই মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়তে শুরু করে। গত বছর ১২ মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৪১০ জন। আর চলতি বছরে ৯ মাস ২৫ দিনে আক্রান্ত হয়েছে ৩২৭০ জন। যা দ্বিগুণেরও বেশি।
হটস্পট বিনোদপুর পরিদর্শনে সিভিল সার্জন
=============================
এদিকে গতকাল রোববার মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার তথ্যে সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম বিনোদপুর এলাকা পরিদর্শণ করেছেন। এ সময় সিভিল সার্জন ডা. দেবরাজ মালাকার ও ডা সালেহীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিনোদপুর এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা পরিস্থিতি কেমন তা প্রত্যক্ষ করেছেন। বিনোদপুর এলাকায় আক্রান্ত রোগীর সংখ্যা ও চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।
মুন্সীগঞ্জে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও নজরদারি অব্যাহত রয়েছে। তবে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হচ্ছে। রোববার আক্রান্ত সংখ্যায় বেশি হওয়ায় বিনোদপুর এলাকা পরিদর্শন করেছেন। এলাকাটি জনসংখ্যা বেশী। তাই পরিস্কার-পরিছচ্ছনতার খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধি থাকায় এলাকাবাসীকে জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম।
জেলায় তিনজনের মধ্যে বিনোদপুরে শিক্ষকের মৃত্যু
================
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৩২টি গ্রামের মধ্যে বিনোদপুর গ্রামে জনসংখ্যা সবচেয়ে বেশী। এ গ্রামের ৬ হাজার ৭৩০ জন জনসংখ্যা উল্লেখ করা হয়েছে ইউনিয়ন পরিষদের পোর্টালে। এ এলাকায় বসবাস করা বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম রুবেল ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৭ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩২ বছর বয়সে মৃত্যু বরণ করেন।
রোববার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর 'বড় বাড়ি' এলাকায় ঘুরে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে 'সদ্যপ্রায়ত' স্কুল শিক্ষক রফিকুল ইসলাম রুবেলকে মুঠোফোনের ছবির মাঝেই খুঁজে বেড়াচ্ছেন স্ত্রীসহ অবুঝ দুই সন্তানের দুচোখ। রফিকুল ইসলামের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি ফাঁসিয়াতলা গ্রামের সেলিম মোল্লার ছেলে। শিক্ষকতা পেশার কারনে বিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত