আপডেট : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ঘিরে ব্যাপক প্রস্তুতি

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে মুন্সীগঞ্জে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভেন্যু ব্যবস্থাপনা, অংশগ্রহণকারী দলগুলোর সমন্বয় এবং দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভিন, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলা কমিটির সদস্যরা। এছাড়া জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় অংশ নেন।
সভায় প্রতিযোগিতার মাঠ প্রস্তুত, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, অংশগ্রহণকারী দলগুলোর আবাসন ও যাতায়াত, ভেন্যু ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা এবং আয়োজনে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও অংশীজনদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে প্রতিযোগিতাটি সফল করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ঘিরে ব্যাপক প্রস্তুতি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ঘিরে ব্যাপক প্রস্তুতি

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে মুন্সীগঞ্জে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভেন্যু ব্যবস্থাপনা, অংশগ্রহণকারী দলগুলোর সমন্বয় এবং দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভিন, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলা কমিটির সদস্যরা। এছাড়া জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় অংশ নেন।
সভায় প্রতিযোগিতার মাঠ প্রস্তুত, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, অংশগ্রহণকারী দলগুলোর আবাসন ও যাতায়াত, ভেন্যু ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা এবং আয়োজনে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও অংশীজনদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে প্রতিযোগিতাটি সফল করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত