আপডেট : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থীর সমর্থকের বাড়ীতে ককটেল হামলা, আতঙ্ক

মুন্সীগঞ্জ–৩ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ কামরুজ্জামান রতনের সমর্থক জাকির জমাদারের বাড়ীতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। 
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিলই এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় নিক্ষেপিত ককটেল বিকট শব্দে বিস্ফোরণ হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন সমর্থিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে জাকির জমাদারের বাড়ীতে আজ শনিবার শীতবস্ত্র বিতরণে আয়োজন করায় এই ককটেল হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন। 
স্থানীয় গ্রামবাসী জানায়, আজ শনিবার শিলই গ্রামের  জাকির জমাদারের বাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয়দের ধারণা, ওই কর্মসূচিকে কেন্দ্র করেই বিরোধী পক্ষ পরিকল্পিত ভাবে এই ককটেল হামলা চালিয়েছে। এদিকে বিএনপি নেতা জাকির জমাদারের বাড়ীতে ককটেল নিক্ষেপের পর ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। 
 
স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা জানিয়েছেন,  গ্রামের জাকির জমাদার বিএনপির কোনো পদে নেই। সে দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে জড়িত ছিল এবং সে সময় বিএনপির বিরুদ্ধে নানা অপতৎপরতা চালিয়েছে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চব্বিশর ৪ আগষ্ট মুন্সীগঞ্জ শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তিনজন নিহত ও শতাধিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা ৩টি হত্যা মামলার এজাহারভূক্ত আসামী শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজ বেপারী ও কেন্দ্রীয় যুবলীগ নেতা জীবনের ঘনিষ্ঠ মিত্র জাকির জমাদার। গনমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত ছবি ও ভিডিও ফুটেজে বিএনপি নেতাকর্মীদের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। 
 
ককটেল বিস্ফোরণ ও অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে  শিলই গ্রামের বিএনপি প্রার্থীর সমর্থক জাকির জমাদার জানান, ককটেল বিস্ফোরণ ঘটনায় শনিবার সকালে সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
 
শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা বেপারী বলেন, জাকির জমাদার বিএনপির কোনো পদে নেই। সে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর। এলাকার পরিস্থিতি ঘোলাটে করতে নানা প্রপাগাণ্ডা চালাচ্ছে। শিলই ইউনিয়ন বিএনপিও এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন। 
 
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থীর সমর্থকের বাড়ীতে ককটেল হামলা, আতঙ্ক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থীর সমর্থকের বাড়ীতে ককটেল হামলা, আতঙ্ক

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image
 
মুন্সীগঞ্জ–৩ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ কামরুজ্জামান রতনের সমর্থক জাকির জমাদারের বাড়ীতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। 
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিলই এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় নিক্ষেপিত ককটেল বিকট শব্দে বিস্ফোরণ হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন সমর্থিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে জাকির জমাদারের বাড়ীতে আজ শনিবার শীতবস্ত্র বিতরণে আয়োজন করায় এই ককটেল হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন। 
স্থানীয় গ্রামবাসী জানায়, আজ শনিবার শিলই গ্রামের  জাকির জমাদারের বাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয়দের ধারণা, ওই কর্মসূচিকে কেন্দ্র করেই বিরোধী পক্ষ পরিকল্পিত ভাবে এই ককটেল হামলা চালিয়েছে। এদিকে বিএনপি নেতা জাকির জমাদারের বাড়ীতে ককটেল নিক্ষেপের পর ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। 
 
স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা জানিয়েছেন,  গ্রামের জাকির জমাদার বিএনপির কোনো পদে নেই। সে দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে জড়িত ছিল এবং সে সময় বিএনপির বিরুদ্ধে নানা অপতৎপরতা চালিয়েছে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চব্বিশর ৪ আগষ্ট মুন্সীগঞ্জ শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তিনজন নিহত ও শতাধিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা ৩টি হত্যা মামলার এজাহারভূক্ত আসামী শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজ বেপারী ও কেন্দ্রীয় যুবলীগ নেতা জীবনের ঘনিষ্ঠ মিত্র জাকির জমাদার। গনমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত ছবি ও ভিডিও ফুটেজে বিএনপি নেতাকর্মীদের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। 
 
ককটেল বিস্ফোরণ ও অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে  শিলই গ্রামের বিএনপি প্রার্থীর সমর্থক জাকির জমাদার জানান, ককটেল বিস্ফোরণ ঘটনায় শনিবার সকালে সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
 
শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা বেপারী বলেন, জাকির জমাদার বিএনপির কোনো পদে নেই। সে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর। এলাকার পরিস্থিতি ঘোলাটে করতে নানা প্রপাগাণ্ডা চালাচ্ছে। শিলই ইউনিয়ন বিএনপিও এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন। 
 
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত