মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় তিনি বাজারটির বিভিন্ন দোকান সমূহে মনিটরিং করেন। এফএস কসমেটিকস দোকানে মনিটরিং কালে দেখা গেছে, আমদানিকারকের তথ্য বিহীন ও এম আর পি বিহীন বিদেশি কসমেটিকস বিক্রয় করা হচ্ছে। ভোক্তা অধিকার আইনে দোকানটির ম্যানেজার মোহাম্মদ জিদানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সুগন্ধা রেস্তোরাঁতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা, একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা সহ রান্না করা খাবার উন্মুক্ত ভাবে সংরক্ষণ করে রাখায় প্রতিষ্ঠানটির ম্যানেজার শাহাদাত হোসেনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।
মতামত