আপডেট : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে রাতের আধারে মুদি দোকানির ঘর ফেলা হলো পুকুরে

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জায়গা দখল করতে রাতের আধারে এক মুদিদোকানির ঘর ভাঙচুর করে সেটি উপরে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে । সে সময় ঘরটি রক্ষা করতে গেলে ওই দোকানিকেও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার রাতে উপজেলার সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নের পুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
মারধরে আহত মুদি দোকানির নাম নুরুজ্জামান বেপারী (৬৫)। তিনি বর্তমানে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।এঘটনায় শুক্রবার সকালে টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন নুরুজ্জামান বেপারীর ছেলে আয়ান বেপারী।
 
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে
পুরাপাড়া গ্রামের প্রয়াত আবদুল বারেক কাজির কাছ থেকে পুরাপাড়া মৌজার ৬৫ দাগের ২১ শতাংশ জমি কেনেন নুরুজ্জামান বেপারীর বাবা আবদুল কাদের বেপারী।পরে সে জায়গার মালিক হন নুরুজ্জামান বেপারী। ২০২৪ সালে আ.লীগ সরকার পতনের পর তানভীর মল্লিক নামে স্থানীয় একছাত্রদল নেতা ওই জায়গা থেকে ৪ শতাংশ জায়গার ক্রয় সুত্রে মালিকানা দাবি করেন।এ নিয়ে টঙ্গিবাড়ী সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেন নুরুজ্জামান। কয়েক মাস আগে রুবেল শেখ নামে এক ব্যক্তি তানভীরদের অংশ কিনে নেওয়ার দাবি করে নুরুজ্জামানদের সঙ্গে বিরোধে জড়ায়।
 
নুরুজ্জামান বেপারী বলেন, রুবেল শেখ কয়েক মাস ধরে জায়গা ছেড়ে দিতে আমাদের হুমকি-ধমকি দিচ্ছিলো। আমাদের কয়েকবার দলবল নিয়ে মারধরও করতে আসে। কিছুদিন আগে মামলা নেই সে অংশে মাটি ভরাট করে একটি টিনের ঘর নির্মাণ করি। বৃহস্পতিবার সে ঘরে শুয়েছিলাম। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রুবেল শেখ তার ভাই রাকিব শেখ, বাদশা শেখসহ ২৫-৩০ জন নিয়ে আমার ঘরে ভাঙচুর শুরু করে।আমি বাঁধা দিতে গেলে আমাকে লাঠি-সোঁটা ও কিল-ঘুষি দিয়ে বেদম পেটায়। চোখের সামনে আমার ঘরটি ভেঙে পুকুরে ফেলে দেয়।
 
পরে নুরুজ্জামানের স্বজন ও স্থানীয় লোকজন নুরুজ্জামানকে উদ্ধার করো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
 
ভুক্তভুগীর ছেলে আয়ান বেপারী বলেন,আমাদের ২১ শতাংশ জায়গা সম্পূর্ণটা রুবেলা দখলের জন্য উঠেপড়ে লেগেছে। বাবা রুবেলদের মারধরে ভমি করে ফেলেন।বিছানা থেকে উঠে বসতে পারছেনা। আমরা থানায় গিয়েছি,অভিযোগ করেছি। কোন অদৃশ্য শক্তির কারনে ন্যায় বিচার পাচ্ছিনা। 
 
ঘর ভাঙা ও মারধরের বিষয়ে অভিযুক্ত রুবেল শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন,যখন ঘটনা ঘটেছে তিনি টঙ্গীবাড়ী উপজেলায়ই ছিলেন না।তিনি উল্টো অভিযোগ করে বলেন, যারা অভিযোগ করেছে তারা নিজেদের ঘর নিজেরাই ভেঙেছে।
 
ঘর ভেঙে দেওয়া জায়গাটি রুবেল শেখ নিজের দাবি করেন। কীভাবে তিনি এই জায়গার মালিক হয়েছেন জানতে চাইলে রুবেল জানান তার চাচার কাছ থেকে কিনে নিয়েছেন। চাচার নাম জানতে চাইলে রুবেল ফোন কেটে দেন। এর পড়ে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 
 
তবে তানভীর মল্লিক বলেন, যেখানে নুরুজ্জামানদের ঘর তোলা হয়েছিল সে জায়গা আমাদের না। রুবেল যদি কিছু করে থাকে এর দায়ভার তাঁর
 
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মনিরুল হক এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে রাতের আধারে মুদি দোকানির ঘর ফেলা হলো পুকুরে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে রাতের আধারে মুদি দোকানির ঘর ফেলা হলো পুকুরে

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত