মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে আলেম-ওলামাগণের করণীয়” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামাগণ।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। অনুষ্ঠানের মুন্সীগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী কমিশনার খালিদ সাইফুল্লা প্রমুখ।
আয়োজনে প্রধান অতিথি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোকপাত করেন।
মতামত