আপডেট : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের আহ্বান জেলা প্রশাসকের

বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি ব্যয় হ্রাস ও পরিবেশ সংরক্ষণে সরকারি ভবনগুলোতে রুফটপ সোলার প্যানেল স্থাপনের আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি ভবনে রুফটপ সোলার প্যানেল স্থাপনবিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসক বলেন, সৌরশক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতি ঘণ্টায় প্রায় ৮০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কার্যালয়ের নিজস্ব চাহিদা পূরণ করা হচ্ছে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কার্যালয়ের প্রায় ৩ হাজার ৭১২ বর্গফুট এলাকায় স্থাপিত সোলার প্যানেলের মাধ্যমে গত এক মাসে প্রায় ১০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমাতে সরকারি ভবনে রুফটপ সোলার প্যানেল স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি খাতে সরকারের নীতিগত লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।

এ সময় জেলা প্রশাসক নিজ নিজ দপ্তরে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রুফটপ সোলার প্যানেল স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তারা জুম কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের আহ্বান জেলা প্রশাসকের
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের আহ্বান জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি ব্যয় হ্রাস ও পরিবেশ সংরক্ষণে সরকারি ভবনগুলোতে রুফটপ সোলার প্যানেল স্থাপনের আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি ভবনে রুফটপ সোলার প্যানেল স্থাপনবিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসক বলেন, সৌরশক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতি ঘণ্টায় প্রায় ৮০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কার্যালয়ের নিজস্ব চাহিদা পূরণ করা হচ্ছে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কার্যালয়ের প্রায় ৩ হাজার ৭১২ বর্গফুট এলাকায় স্থাপিত সোলার প্যানেলের মাধ্যমে গত এক মাসে প্রায় ১০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমাতে সরকারি ভবনে রুফটপ সোলার প্যানেল স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি খাতে সরকারের নীতিগত লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।

এ সময় জেলা প্রশাসক নিজ নিজ দপ্তরে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রুফটপ সোলার প্যানেল স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তারা জুম কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত