আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন

মুন্সীগঞ্জ–১ (সিরাজদীখান–শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজদীখান উপজেলা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। পরে তাঁকে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।
গতকাল বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজদীখান উপজেলার মালখানগর কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে উপজেলার মালখানগর ইউনিয়নের গোরাপিপাড়া কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়।
 
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আনসার মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সুমন মিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাকিম হাওলাদার এবং বিকল্প যুবধারার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
 
এদিকে মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ–১ আসনের সংসদ সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা পাঁচবার নির্বাচিত হন এবং সিরাজদীখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ–১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
 
মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
 
তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত