আপডেট : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি হলেও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর রাত আনুমানিক পৌনে ৪টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামে। অগ্নিসংযোগের শিকার বাড়িটি প্রয়াত লিয়াকত আলী খানের ছেলে মো. রাফুল খান (৩০)-এর বাড়িতে।
 
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রাফুল খানের বসতঘরসংলগ্ন লাকড়ি বোঝাই দুচালা ঘরে আগুন ধরিয়ে দেয়। একই সময় পাশের বাড়ির খোরশেদ ঢালীর গোয়ালঘরের বেড়াতেও আগুন দেওয়া হয়। গোয়ালঘরে থাকা তিনটি গরু অক্ষত থাকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। পরে স্থানীয়দের দ্রুত সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 
এ সময় রাফুল খান ও তার মা পাশের ঘরে গভীর ঘুমে ছিলেন। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা চিৎকার করলে তারা বিষয়টি টের পান।
 
ভুক্তভোগীরা জানান, রাফুল খান সদর উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত। চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন। সোমবার বিকেলে গ্রামে ফুটবল প্রতীকের একটি উঠান বৈঠক ও মিছিলেও তিনি অংশ নেন। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কারণেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
 
ভুক্তভোগী রাফুল খান বলেন, “রাত আনুমানিক চারটার দিকে ঘুম থেকে উঠে দেখি ঘরের পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি চিৎকার দিলে আশপাশের মানুষ এসে আগুন নেভায়। কারা, কী কারণে আগুন দিয়েছে তা এখনও বুঝতে পারছি না। ঘটনাস্থলে একটি বুমও পাওয়া গেছে।”
 
রাফুল খানের মা রুনা বেগম (৬০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা মা-ছেলে ঘুমাইয়া আছিলাম। হঠাৎ লোকজন চিৎকার দিয়া কয় আগুন লাগছে। আমার পোলার কোনো শত্রু ছিল না। ছোট থেকে বড় করছি, কারা এমন নৃশংস কাজ করল বুঝতে পারছি না।”
 
প্রতিবেশী খোরশেদ ঢালীর স্ত্রী রুবিনা বেগম বলেন, “আগুনের খবর পেয়ে দৌড়ে আসি। আমাদের গোয়ালঘরের বেড়াতেও আগুন লাগছিল। লোকজন বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিভাইছে। কারা আগুন দিছে আমরা বলতে পারি না।”
 
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
 
সদর থানার (ওসি) মো. মমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, ঘটনার খবর পেয়েছি। পুলিশ পাঠিয়ে তদন্ত করতেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি হলেও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর রাত আনুমানিক পৌনে ৪টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামে। অগ্নিসংযোগের শিকার বাড়িটি প্রয়াত লিয়াকত আলী খানের ছেলে মো. রাফুল খান (৩০)-এর বাড়িতে।
 
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রাফুল খানের বসতঘরসংলগ্ন লাকড়ি বোঝাই দুচালা ঘরে আগুন ধরিয়ে দেয়। একই সময় পাশের বাড়ির খোরশেদ ঢালীর গোয়ালঘরের বেড়াতেও আগুন দেওয়া হয়। গোয়ালঘরে থাকা তিনটি গরু অক্ষত থাকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। পরে স্থানীয়দের দ্রুত সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 
এ সময় রাফুল খান ও তার মা পাশের ঘরে গভীর ঘুমে ছিলেন। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা চিৎকার করলে তারা বিষয়টি টের পান।
 
ভুক্তভোগীরা জানান, রাফুল খান সদর উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত। চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন। সোমবার বিকেলে গ্রামে ফুটবল প্রতীকের একটি উঠান বৈঠক ও মিছিলেও তিনি অংশ নেন। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কারণেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
 
ভুক্তভোগী রাফুল খান বলেন, “রাত আনুমানিক চারটার দিকে ঘুম থেকে উঠে দেখি ঘরের পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি চিৎকার দিলে আশপাশের মানুষ এসে আগুন নেভায়। কারা, কী কারণে আগুন দিয়েছে তা এখনও বুঝতে পারছি না। ঘটনাস্থলে একটি বুমও পাওয়া গেছে।”
 
রাফুল খানের মা রুনা বেগম (৬০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা মা-ছেলে ঘুমাইয়া আছিলাম। হঠাৎ লোকজন চিৎকার দিয়া কয় আগুন লাগছে। আমার পোলার কোনো শত্রু ছিল না। ছোট থেকে বড় করছি, কারা এমন নৃশংস কাজ করল বুঝতে পারছি না।”
 
প্রতিবেশী খোরশেদ ঢালীর স্ত্রী রুবিনা বেগম বলেন, “আগুনের খবর পেয়ে দৌড়ে আসি। আমাদের গোয়ালঘরের বেড়াতেও আগুন লাগছিল। লোকজন বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিভাইছে। কারা আগুন দিছে আমরা বলতে পারি না।”
 
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
 
সদর থানার (ওসি) মো. মমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, ঘটনার খবর পেয়েছি। পুলিশ পাঠিয়ে তদন্ত করতেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত