মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে আনুমানিক ২ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত এসব কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ।
জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. আব্দুল মাবুদসহ নৌপুলিশের অন্যান্য সদস্য এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মুন্সীগঞ্জ সদরের কর্মচারীরা অংশ নেন।
অভিযান শেষে জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করা গেলে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

মতামত