আপডেট : শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মাস্টার ট্রেইনার সরওয়ার হোসাইনকে অব্যাহতি

ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও যৌন হয়রানিসহ নানা অভিযোগে মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সাবেক মাস্টার ট্রেইনার মোহাম্মদ সরওয়ার হোসাইনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২৯ জুলাই এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এসএম তরিকুল ইসলাম।
অফিস আদেশে বলা হয়, সরওয়ার হোসাইন বর্তমানে গাজীপুর জেলা কার্যালয়ে কর্মরত রয়েছেন। এরআগে মুন্সীগঞ্জে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের ছত্রছায়ায় স্থানীয় আওয়ামী লীগ ও কয়েকজন প্রভাবশালী মন্ত্রী-এমপির সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের কার্যক্রমে নানা অনিয়ম করেন।
তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো হচ্ছে- ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন খাতের সরকারি অনুদান ও অর্থ ব্যক্তিগতভাবে ব্যবহার, কেন্দ্রীয় শিক্ষক ও ইমামদের কাছ থেকে মাসিক ও বাৎসরিক ঘুষ গ্রহণরমজান, ঈদুল আজহা, খতমে বুখারী ও যাকাত বাবদ অর্থ উত্তোলন বরাদ্দের নামে অতিরিক্ত অর্থ আদায়, সোনালী ব্যাংকে এজেন্ট শাখা খুলে শিক্ষক ও ইমামদের জোরপূর্বক একাউন্ট ও ডিপিএস করতে বাধ্য করা,মডেল মসজিদে ইমাম-মুয়াজ্জিন এবং দারুল আরকাম মাদ্রাসায় শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ,এক মাদরাসাছাত্রীকে যৌন হয়রানি। এনিয়ে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করে, সরওয়ার হোসাইনের বিরুদ্ধে আনা সব অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পের ভাবমূর্তি রক্ষায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
জেলার সিরাজদীখান উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের একাধিক কেন্দ্র শিক্ষক অভিযোগ করে বলেন, মাস্টার ট্রেইনার সরওয়ার হোসাইনের কারণে তাঁরা স্বাভাবিকভাবে চাকরি করতে পারেননি। মাসে মাসে নানা অজুহাতে ঘুষ দিতে বাধ্য হতেন।
একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরওয়ার হোসাইন আমাদের নিয়মিত হুমকি দিতেন। টাকা না দিলে চাকরি চলে যাবে বলতেন। অনেককে চাকরি থেকেও বাদ দিয়েছেন। এখন তিনি বরখাস্ত হওয়ায় মনে হচ্ছে, সত্যিই বিচার হলো। সরকার ও ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
তারা আরো জানান, তিনি শুধু ঘুষ নেননি, পুরো জেলায় এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন। রমজান, কোরবানি এলেই টাকা তোলার ধান্ধা শুরু করতেন। এখনো তাঁর লোকজন কিছু কিছু জায়গায় আছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে মুন্সীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম সুন্দরভাবে চলবে।
মুন্সীগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন বলেন, মোহাম্মদ সরওয়ার হোসাইনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও যৌন হয়রানিসহ যেসব অভিযোগ উঠেছিল, তদন্তে সেগুলোর সত্যতা মিলেছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ আমাদের কার্যালয়েও এসেছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মাস্টার ট্রেইনার সরওয়ার হোসাইনকে অব্যাহতি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মাস্টার ট্রেইনার সরওয়ার হোসাইনকে অব্যাহতি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫

featured Image

ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও যৌন হয়রানিসহ নানা অভিযোগে মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সাবেক মাস্টার ট্রেইনার মোহাম্মদ সরওয়ার হোসাইনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২৯ জুলাই এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এসএম তরিকুল ইসলাম।
অফিস আদেশে বলা হয়, সরওয়ার হোসাইন বর্তমানে গাজীপুর জেলা কার্যালয়ে কর্মরত রয়েছেন। এরআগে মুন্সীগঞ্জে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের ছত্রছায়ায় স্থানীয় আওয়ামী লীগ ও কয়েকজন প্রভাবশালী মন্ত্রী-এমপির সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের কার্যক্রমে নানা অনিয়ম করেন।
তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো হচ্ছে- ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন খাতের সরকারি অনুদান ও অর্থ ব্যক্তিগতভাবে ব্যবহার, কেন্দ্রীয় শিক্ষক ও ইমামদের কাছ থেকে মাসিক ও বাৎসরিক ঘুষ গ্রহণরমজান, ঈদুল আজহা, খতমে বুখারী ও যাকাত বাবদ অর্থ উত্তোলন বরাদ্দের নামে অতিরিক্ত অর্থ আদায়, সোনালী ব্যাংকে এজেন্ট শাখা খুলে শিক্ষক ও ইমামদের জোরপূর্বক একাউন্ট ও ডিপিএস করতে বাধ্য করা,মডেল মসজিদে ইমাম-মুয়াজ্জিন এবং দারুল আরকাম মাদ্রাসায় শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ,এক মাদরাসাছাত্রীকে যৌন হয়রানি। এনিয়ে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করে, সরওয়ার হোসাইনের বিরুদ্ধে আনা সব অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পের ভাবমূর্তি রক্ষায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
জেলার সিরাজদীখান উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের একাধিক কেন্দ্র শিক্ষক অভিযোগ করে বলেন, মাস্টার ট্রেইনার সরওয়ার হোসাইনের কারণে তাঁরা স্বাভাবিকভাবে চাকরি করতে পারেননি। মাসে মাসে নানা অজুহাতে ঘুষ দিতে বাধ্য হতেন।
একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরওয়ার হোসাইন আমাদের নিয়মিত হুমকি দিতেন। টাকা না দিলে চাকরি চলে যাবে বলতেন। অনেককে চাকরি থেকেও বাদ দিয়েছেন। এখন তিনি বরখাস্ত হওয়ায় মনে হচ্ছে, সত্যিই বিচার হলো। সরকার ও ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
তারা আরো জানান, তিনি শুধু ঘুষ নেননি, পুরো জেলায় এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন। রমজান, কোরবানি এলেই টাকা তোলার ধান্ধা শুরু করতেন। এখনো তাঁর লোকজন কিছু কিছু জায়গায় আছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে মুন্সীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম সুন্দরভাবে চলবে।
মুন্সীগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন বলেন, মোহাম্মদ সরওয়ার হোসাইনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও যৌন হয়রানিসহ যেসব অভিযোগ উঠেছিল, তদন্তে সেগুলোর সত্যতা মিলেছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ আমাদের কার্যালয়েও এসেছে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত