আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, নারী রোগীকে মারধরের অভিযোগ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে

সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, নারী রোগীকে মারধরের অভিযোগ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসকের কক্ষে প্রবেশের সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডার জেরে হাবিবা (২৫) নামে এক নারী রোগীকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক হাসপাতালের চিকিৎসক দেখানোর সিরিয়াল নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় হাসপাতাল রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাবিবা সদর উপজেলার দক্ষিণ মহাকালী এলাকার সজিবের স্ত্রী।

ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার বেলা ১১টার দিকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য হাসপাতাল থেকে টিকিট সংগ্রহ করেন হাবিবা। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর দুপুর ১টার দিকে তাঁর সিরিয়াল আসে। পরে তিনি হাসপাতালের ১১৪ নম্বর কক্ষের সামনে চিকিৎসকের সাক্ষাতের জন্য অপেক্ষা করতে থাকেন।

হাবিবার অভিযোগ, নিয়ম অনুযায়ী রোগীরা ধারাবাহিকভাবে চিকিৎসকের কক্ষে প্রবেশের অপেক্ষায় ছিলেন। এ সময় সিরিয়াল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ওই যুবক পেছনের দুজন রোগীকে আগে চিকিৎসকের কক্ষে ঢুকিয়ে দেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাঁর সঙ্গে ওই যুবকের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে হাবিবা ওই যুবককে ‘আপনি কি দালাল? এমন প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁর মুখে আঘাত করেন বলে অভিযোগ করেন হাবিবা। পরে তাঁর হিজাব ও চুল ধরে মাটিতে ফেলে মারধর করা হয় বলেও দাবি করেন তিনি।

হাবিবা বলেন, ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে আমি নিয়ম মেনে টিকিট কেটে দীর্ঘক্ষণ চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষা করছিলাম। সিরিয়াল ডিঙিয়ে অন্য রোগীদের আগে ঢুকিয়ে দেওয়ার প্রতিবাদ করায় আমাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে এসে এমন পরিস্থিতির শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর অভিযুক্ত যুবকের নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ফাহমিদা লস্কর বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো অভিযোগ আমার কাছে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, নারী রোগীকে মারধরের অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, নারী রোগীকে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে

সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, নারী রোগীকে মারধরের অভিযোগ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসকের কক্ষে প্রবেশের সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডার জেরে হাবিবা (২৫) নামে এক নারী রোগীকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক হাসপাতালের চিকিৎসক দেখানোর সিরিয়াল নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় হাসপাতাল রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাবিবা সদর উপজেলার দক্ষিণ মহাকালী এলাকার সজিবের স্ত্রী।

ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার বেলা ১১টার দিকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য হাসপাতাল থেকে টিকিট সংগ্রহ করেন হাবিবা। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর দুপুর ১টার দিকে তাঁর সিরিয়াল আসে। পরে তিনি হাসপাতালের ১১৪ নম্বর কক্ষের সামনে চিকিৎসকের সাক্ষাতের জন্য অপেক্ষা করতে থাকেন।

হাবিবার অভিযোগ, নিয়ম অনুযায়ী রোগীরা ধারাবাহিকভাবে চিকিৎসকের কক্ষে প্রবেশের অপেক্ষায় ছিলেন। এ সময় সিরিয়াল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ওই যুবক পেছনের দুজন রোগীকে আগে চিকিৎসকের কক্ষে ঢুকিয়ে দেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাঁর সঙ্গে ওই যুবকের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে হাবিবা ওই যুবককে ‘আপনি কি দালাল? এমন প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁর মুখে আঘাত করেন বলে অভিযোগ করেন হাবিবা। পরে তাঁর হিজাব ও চুল ধরে মাটিতে ফেলে মারধর করা হয় বলেও দাবি করেন তিনি।

হাবিবা বলেন, ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে আমি নিয়ম মেনে টিকিট কেটে দীর্ঘক্ষণ চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষা করছিলাম। সিরিয়াল ডিঙিয়ে অন্য রোগীদের আগে ঢুকিয়ে দেওয়ার প্রতিবাদ করায় আমাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে এসে এমন পরিস্থিতির শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর অভিযুক্ত যুবকের নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ফাহমিদা লস্কর বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো অভিযোগ আমার কাছে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত