আপডেট : শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাভেল কারাগারে

বিদেশ পালানোর সময় গ্রেফতারের পর মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে তাকে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আগেরদিন বুধবার দিনগত রাত ১০ টার দিকে বিদেশে পালানোর সময় ঢাকা বিমানবন্দরের বর্হিগমন থেকে ইমিগ্রেশন পুলিশ ছাত্রলীগের সাবেক এ শীর্ষ নেতাকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ পাভেল জেলা সদরের ভট্টাচার্য্যরেবাগ গ্রামের প্রয়াত হাবিবুর রহমান হবি ঢালীর ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাইনুল হাসান মারুফের দায়ের মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাভেলকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামী সে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরন করেন। পরে আদালত আগামী রবিবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাভেল কারাগারে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাভেল কারাগারে

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৫

featured Image

বিদেশ পালানোর সময় গ্রেফতারের পর মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে তাকে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আগেরদিন বুধবার দিনগত রাত ১০ টার দিকে বিদেশে পালানোর সময় ঢাকা বিমানবন্দরের বর্হিগমন থেকে ইমিগ্রেশন পুলিশ ছাত্রলীগের সাবেক এ শীর্ষ নেতাকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ পাভেল জেলা সদরের ভট্টাচার্য্যরেবাগ গ্রামের প্রয়াত হাবিবুর রহমান হবি ঢালীর ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাইনুল হাসান মারুফের দায়ের মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাভেলকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামী সে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরন করেন। পরে আদালত আগামী রবিবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত