জেলা পুলিশের সকল সদস্যকে ড্রেস রুল অনুসরণ ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ।
গতকাল সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সে
অনুষ্ঠিত কিট প্যারেড পরিদর্শনকালে তিনি উপরোক্ত আহবান জানিয়েছেন।
এর আগে শহরের ইদ্রাকপুরস্থ জেলা পুলিশ লাইন্সের
ড্রিল শেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের এপ্রিল মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন উপকরণ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ। এ সময় তিনি জেলা পুলিশের সকল সদস্যকে ড্রেস রুল অনুসরণ করে উত্তম পোশাক পরিধান, সরবরাহকৃত অন্যান্য সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

মতামত