মুন্সীগঞ্জ পৌরসভা : ৪০ বৈদ্যুতিক খুঁটি অপসারণ হলে সড়ক উন্নয়নে ফিরবে গতি
মুন্সীগঞ্জ পৌরসভার সড়কে পাশে পল্লী বিদ্যুতের প্রায় ৪০ টি বৈদ্যুতিক খুঁটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিলে উন্নয়ন কাজে গতি ফিরবে। জানা গেছে, পৌরসভার লঞ্চঘাট থেকে ডিসি অফিস এলাকায় পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন ইন্টিগ্রেটেড আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় পৌর এলাকায় সড়কসহ ড্রেন নিমার্ণের কাজ চলমান রয়েছে।
চলমান এ সড়ক উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ৪০ টি বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য চিঠি দিয়েছে মুন্সীগঞ্জ পৌরসভা। আর এ খুঁটি নিরাপদ দূরত্ব না সড়ালে ড্রেন নির্মাণ করা যাচ্ছে। এতে কাজে ধীরগতি পরিলক্ষিত হয়েছে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে জানানো হয়েছে, প্রকল্পের অধীনে নির্ধারিত আর-৩৩ নম্বর সড়কে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট থেকে ডিসি রোড পর্যন্ত রাস্তা উন্নয়নকাজ চলমান রয়েছে। তবে রাস্তার ওপর স্থাপিত বৈদ্যুতিক খুঁটির কারণে নির্মাণকাজ ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় জনস্বার্থে ও উন্নয়নকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে ওই সব বৈদ্যুতিক খুঁটি দ্রুত অপসারণ করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে পৌরসভা।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, খুঁটি অপসারণের সময় যেকোনো সমন্বয় বা কারিগরি সহযোগিতার প্রয়োজন হলে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস মুমু এন্টারপ্রাইজের সত্বাধিকারী জাহিদ শাহারি মেহেদী বলেন, পল্লীবিদ্যুতে খুঁটিগুলো জন্য সড়ক উন্নয়নের কাজে বিগ্ন ঘটছে। এছাড়াও পানির লাইন রয়েছে। যথাযথ কর্তৃপক্ষ যদি সমস্যাগুলো সমাধান করে। তাহলে সময় মতো কাজ সমাপ্ত করতে পারবো।
মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান পৌর নির্বাহী মো. তৌহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক খুঁটি অপসারণ সম্পন্ন হলে- সড়ক নির্মাণকাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসিন্দারা এবং নগর অবকাঠামো উন্নয়নের কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পথ সুগম হবে। এ বিষয়ে মুন্সীগঞ্জ পল্লিবিদ্যু সমিতির ডিজিএম শেখ মানোয়ার মোরশেদ বলেন, এখনও চিঠি হাতে পাইনি। তবে, উন্নয়ন কাজে গতি আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

মতামত