আপডেট : রোববার, ২৬ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ পৌর নির্বাচন সম্ভাব্য মেয়র পদে শক্তিশালী প্রার্থী সুলতান আহমদ

মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত, পরীক্ষিত ও আস্থার এক নাম সুলতান আহমদ। ছাত্রজীবন থেকেই নেতৃত্ব, আন্দোলন-সংগ্রাম এবং জনসেবার মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন দীর্ঘ রাজনৈতিক পথচলা।
 
ঐতিহ্যবাহী হরগঙ্গা কলেজের শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরবর্তীতে জেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে সাংস্কৃতিক সম্পাক, সহসভাপতি পদে দায়িত্ব নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। 
 
পরবর্তীতে যুবদলের রাজনীতিতে সক্রিয় হয়ে শহর যুবদলের আহবায়ক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি দায়িত্ব পালন এবং জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন সুলতান আহমদ। বর্তমানে তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য। 
দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন ত্যাগী, সাহসী ও নির্ভরযোগ্য নেতা হিসেবে। এছাড়া জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি।
 
তৃনমুল বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে ৪২টি মামলা রুজু করা হয়। কারাবরণ করেন একাধিকবার। তারপরও তিনি বিএনপির রাজনীতির হাল ছাড়েননি। প্রয়াত জিয়াউর রহমানের ধানের শীষ প্রতীকে অগাধ বিশ্বাস।
 
 আর এই বিশ্বাসকে ধারণ করেই চলতি বছরের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনকে বিজয়ী করতে অগ্রনী ভুমিকা পালন করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমদ। সে সময় বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের ভয়ে কেউ যখন ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে মুন্সীগঞ্জ সদরে প্রচারণা চালাতে পারছিল না, সেই সময়ে কামরুজ্জামান রতনের পক্ষে প্রচারণা শুরু করেন বিএনপি নেতা সুলতান আহমদ। 
 
আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনায়। 
 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক দক্ষতা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার কারণে সুলতান আহমদ পৌরসভায় জনসমর্থনের দিক দিয়ে শক্ত অবস্থানে রয়েছেন।
 
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. 
সুলতান আহমদ বলেন, “ছাত্রজীবন থেকে  মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতিকে সবসময় জনসেবা ও মানুষের কল্যাণের মাধ্যম হিসেবে দেখেছি। মুন্সীগঞ্জ পৌরবাসী যদি আমাকে তাদের সেবক হিসেবে দায়িত্ব দেন, তাহলে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব।
 
তিনি আরও বলেন, “নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং সবার জন্য সমান সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটি সুন্দর, আধুনিক ও নিরাপদ বাসযোগ্য মুন্সীগঞ্জ গড়ে তুলতে সক্ষম হব।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ পৌর নির্বাচন সম্ভাব্য মেয়র পদে শক্তিশালী প্রার্থী সুলতান আহমদ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ পৌর নির্বাচন সম্ভাব্য মেয়র পদে শক্তিশালী প্রার্থী সুলতান আহমদ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত, পরীক্ষিত ও আস্থার এক নাম সুলতান আহমদ। ছাত্রজীবন থেকেই নেতৃত্ব, আন্দোলন-সংগ্রাম এবং জনসেবার মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন দীর্ঘ রাজনৈতিক পথচলা।
 
ঐতিহ্যবাহী হরগঙ্গা কলেজের শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরবর্তীতে জেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে সাংস্কৃতিক সম্পাক, সহসভাপতি পদে দায়িত্ব নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। 
 
পরবর্তীতে যুবদলের রাজনীতিতে সক্রিয় হয়ে শহর যুবদলের আহবায়ক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি দায়িত্ব পালন এবং জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন সুলতান আহমদ। বর্তমানে তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য। 
দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন ত্যাগী, সাহসী ও নির্ভরযোগ্য নেতা হিসেবে। এছাড়া জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি।
 
তৃনমুল বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে ৪২টি মামলা রুজু করা হয়। কারাবরণ করেন একাধিকবার। তারপরও তিনি বিএনপির রাজনীতির হাল ছাড়েননি। প্রয়াত জিয়াউর রহমানের ধানের শীষ প্রতীকে অগাধ বিশ্বাস।
 
 আর এই বিশ্বাসকে ধারণ করেই চলতি বছরের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনকে বিজয়ী করতে অগ্রনী ভুমিকা পালন করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমদ। সে সময় বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের ভয়ে কেউ যখন ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে মুন্সীগঞ্জ সদরে প্রচারণা চালাতে পারছিল না, সেই সময়ে কামরুজ্জামান রতনের পক্ষে প্রচারণা শুরু করেন বিএনপি নেতা সুলতান আহমদ। 
 
আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনায়। 
 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক দক্ষতা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার কারণে সুলতান আহমদ পৌরসভায় জনসমর্থনের দিক দিয়ে শক্ত অবস্থানে রয়েছেন।
 
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. 
সুলতান আহমদ বলেন, “ছাত্রজীবন থেকে  মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতিকে সবসময় জনসেবা ও মানুষের কল্যাণের মাধ্যম হিসেবে দেখেছি। মুন্সীগঞ্জ পৌরবাসী যদি আমাকে তাদের সেবক হিসেবে দায়িত্ব দেন, তাহলে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব।
 
তিনি আরও বলেন, “নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং সবার জন্য সমান সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটি সুন্দর, আধুনিক ও নিরাপদ বাসযোগ্য মুন্সীগঞ্জ গড়ে তুলতে সক্ষম হব।”

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত