বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. হালিম হোসেন। কেন্দ্রীয় রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ২২ অক্টোবর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন বলে জানা গেছে।
পদাধিকার বলে এডহক এ কমিটিতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। অ্যাড. হালিম হোসেন মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য।
মতামত