আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ শহরে অবৈধ অটোরিকশা-মিশুকের দৌরাত্ম্য, প্রশাসন নিরব !

ছোট, কিন্তু খুব ছিমছাম আমাদের প্রিয় মুন্সীগঞ্জ শহর। অনেকের কাছে স্বপ্নের-স্বস্তির শহরও। যে শহরে পা রাখলে সকল ক্লান্তি অনেকটা দূর হয়ে যায় নিমিষেই। কিন্তু এখন আর সেই স্বপ্নের-স্বস্তির শহর নেই মুন্সীগঞ্জ। এখন ক্রমেই অস্বস্তির শহর হয়ে উঠছে সবার প্রিয় শহরটি! এমন অস্বস্তির অনেক কারণ বিদ্যমান। আজ শুধু একটি প্রসঙ্গে দৃষ্টিপাত করা যাক।
মুন্সীগঞ্জে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। হ্যাঁ, এটাই কিছু নিয়ে, কিছু কথার লেখার আলোচ্য বিষয়বস্তু। অবৈধ অটোরিকশার দৌরাত্ম্যের কারণে মুন্সীগঞ্জ শহরের প্রায় সব মানুষই কমবেশি ভুক্তভোগী। আমাদের জেলা শহরটা খুব ছোট হলেও ক্রমশ গণবসতি বাড়ছে, এটা বাস্তবতা। আরও বাস্তবতা হলো প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগও। বর্তমানে শহরে জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ অবৈধ অটোরিকশা-মিশুকগুলো।
মুন্সীগঞ্জের ব্যস্ততম প্রধান সড়কগুলোতে বাধাহীনভাবে চলছে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা-মিশুকগুলো। যেখানে নেই কোনো নিয়ম-কানুন! নিজেদের রাস্তার রাজা মনে করে, কোনো কিছুরই তোয়াক্কা করেন না এসব যানের চালকরা। নিজেদের ইচ্ছেমতো তারা রাস্তায় রাজত্ব করেন। এসব অটোরিকশা-মিশুকের অধিকাংশ চালক অদক্ষ। এসব অদক্ষ চালকরা ৭০ হাজার থেকে ১ লাখ টাকায় অটোরিকশা-মিশুক কিনে রাস্তায় নেমে পড়ছে। গাড়ি চালানো বা রাস্তা সম্পর্কে ন্যনুতম কোনো ধারণা নেই এসব চালকদের। এ কারণে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আরও একটি সমস্যা সামনে উঠে আসছে বারবার। সেটি ভাড়া সমস্যা। অটোরিকশা-মিশুক চালকরা নিজেদের ইচ্ছে মতো করে ভাড়া হাকান যাত্রীদের কাছে। ভাড়া নিয়ে যাত্রীদের সাথে তর্ক যেনো নিয়মিত চিত্র।
মুন্সীগঞ্জ জেলার বাইর থেকে কিছু চালক কর্মসংস্থানের লক্ষ্যে এখানে এসে অটোরিকশা-মিশুকের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। সংখ্যা বৃদ্ধিতে শহরে অবৈধ অটোরিকশা-মিশুকের কারণে যানজটেরও সৃষ্টি হচ্ছে। এখন অনিয়ন্ত্রিত অবৈধ অটোরিকশা-মিশুকগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। প্রশাসনের পক্ষ থেকে সবসময়ই এ বিষয়ে অবশ্য আশ্বাস দেয়া হয়। প্রশাসনের আশ্বাসকে বিশ্বাস করে জনগণ শুধু অপেক্ষায় থাকেন। কাজের কাজ তেমন কিছুই হয় না। তবে এসব ভুলে গিয়ে এখন ব্যাটারিচালিতে অটোরিকশা-মিশুকগুলো, লাইসেন্সের আওতায় আনা জরুরি। জরুরি ভাড়া নির্ধারণ করে দেয়াও। প্রশাসন যদি এ বিষয়ে একটু জোড়ালো ভূমিকা নেয় তবেই শহরবাসী মুক্তি পাবে এমন জনদুভোর্গ থেকে। লেখক : বার্তা সম্পাদক, এটিএন নিউজ, ঢাকা ও সভাপতি, ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ শহরে অবৈধ অটোরিকশা-মিশুকের দৌরাত্ম্য, প্রশাসন নিরব !
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ শহরে অবৈধ অটোরিকশা-মিশুকের দৌরাত্ম্য, প্রশাসন নিরব !

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

ছোট, কিন্তু খুব ছিমছাম আমাদের প্রিয় মুন্সীগঞ্জ শহর। অনেকের কাছে স্বপ্নের-স্বস্তির শহরও। যে শহরে পা রাখলে সকল ক্লান্তি অনেকটা দূর হয়ে যায় নিমিষেই। কিন্তু এখন আর সেই স্বপ্নের-স্বস্তির শহর নেই মুন্সীগঞ্জ। এখন ক্রমেই অস্বস্তির শহর হয়ে উঠছে সবার প্রিয় শহরটি! এমন অস্বস্তির অনেক কারণ বিদ্যমান। আজ শুধু একটি প্রসঙ্গে দৃষ্টিপাত করা যাক।
মুন্সীগঞ্জে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। হ্যাঁ, এটাই কিছু নিয়ে, কিছু কথার লেখার আলোচ্য বিষয়বস্তু। অবৈধ অটোরিকশার দৌরাত্ম্যের কারণে মুন্সীগঞ্জ শহরের প্রায় সব মানুষই কমবেশি ভুক্তভোগী। আমাদের জেলা শহরটা খুব ছোট হলেও ক্রমশ গণবসতি বাড়ছে, এটা বাস্তবতা। আরও বাস্তবতা হলো প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগও। বর্তমানে শহরে জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ অবৈধ অটোরিকশা-মিশুকগুলো।
মুন্সীগঞ্জের ব্যস্ততম প্রধান সড়কগুলোতে বাধাহীনভাবে চলছে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা-মিশুকগুলো। যেখানে নেই কোনো নিয়ম-কানুন! নিজেদের রাস্তার রাজা মনে করে, কোনো কিছুরই তোয়াক্কা করেন না এসব যানের চালকরা। নিজেদের ইচ্ছেমতো তারা রাস্তায় রাজত্ব করেন। এসব অটোরিকশা-মিশুকের অধিকাংশ চালক অদক্ষ। এসব অদক্ষ চালকরা ৭০ হাজার থেকে ১ লাখ টাকায় অটোরিকশা-মিশুক কিনে রাস্তায় নেমে পড়ছে। গাড়ি চালানো বা রাস্তা সম্পর্কে ন্যনুতম কোনো ধারণা নেই এসব চালকদের। এ কারণে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আরও একটি সমস্যা সামনে উঠে আসছে বারবার। সেটি ভাড়া সমস্যা। অটোরিকশা-মিশুক চালকরা নিজেদের ইচ্ছে মতো করে ভাড়া হাকান যাত্রীদের কাছে। ভাড়া নিয়ে যাত্রীদের সাথে তর্ক যেনো নিয়মিত চিত্র।
মুন্সীগঞ্জ জেলার বাইর থেকে কিছু চালক কর্মসংস্থানের লক্ষ্যে এখানে এসে অটোরিকশা-মিশুকের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। সংখ্যা বৃদ্ধিতে শহরে অবৈধ অটোরিকশা-মিশুকের কারণে যানজটেরও সৃষ্টি হচ্ছে। এখন অনিয়ন্ত্রিত অবৈধ অটোরিকশা-মিশুকগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। প্রশাসনের পক্ষ থেকে সবসময়ই এ বিষয়ে অবশ্য আশ্বাস দেয়া হয়। প্রশাসনের আশ্বাসকে বিশ্বাস করে জনগণ শুধু অপেক্ষায় থাকেন। কাজের কাজ তেমন কিছুই হয় না। তবে এসব ভুলে গিয়ে এখন ব্যাটারিচালিতে অটোরিকশা-মিশুকগুলো, লাইসেন্সের আওতায় আনা জরুরি। জরুরি ভাড়া নির্ধারণ করে দেয়াও। প্রশাসন যদি এ বিষয়ে একটু জোড়ালো ভূমিকা নেয় তবেই শহরবাসী মুক্তি পাবে এমন জনদুভোর্গ থেকে। লেখক : বার্তা সম্পাদক, এটিএন নিউজ, ঢাকা ও সভাপতি, ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত