ধানের শীষ প্রতীক নিয়ে জেলা শহরে নির্বাচনি প্রচারণার প্রথম শোডাউন করলেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ধানের শীষ প্রতীকের মিছিল করে এই শোডাউন করল বিএনপির প্রার্থী। পরে সংক্ষিপ্ত শহরের থানারপুল এলাকাস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ এর পাদদেশে সংক্ষিপ্ত নির্বাচনি
পথসভায় বক্তব্যে কামরুজ্জামান রতন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করার বিএনপি নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।
এরপর তিনি পৌর মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে অফিস কক্ষে থাকা শোক বহিতে বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মন্তব্য লেখেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন।
এর আগে বিকেল ৪টা থেকে নির্বাচনি এলাকার গজারিয়া উপজেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা শহরের দক্ষিণ কোটগাঁও এলাকার পতাকা একাত্তর এর পাশে জড়ো হতে থাকে নেতাকর্মী ও সমর্থকরা। বিকেল সাড়ে ৪টার দিকে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থক নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের নেতৃত্বে নির্বাচনি মিছিল বের হয়। এ সময় ধানের শীষ প্রতীক হাতে নিয়ে নির্বাচনি মিছিলটি শহরের জুবলী সড়ক প্রদক্ষিণ করে শহরের থানারপুল এলাকাস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য " অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১" এর পাদদেশে এসে শেষ হয়। এরপর ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত নির্বাচনি সভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। পরে তিনি জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শোকবহিতে মন্তব্য লিখে নির্বাচনি মিছিল শেষ হয়।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহম্মেদ, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মিজি, সুইডেন বিএনপির সভাপতি লিটন মিজিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মতামত