মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ক্লাস টেস্টের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ২০ নম্বরের ক্লাস টেস্ট পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৩০০ টাকা করে আদায় করা হয় বলে অভিযোগ উঠেছে। এখানে প্রায় দের লাখ টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ভর্তি হয়েছে ৪৯৩ জন শিক্ষার্থী। সকল শিক্ষার্থী ৩৫ মিনিটের পরিক্ষার জন্য গত বছরের ১৫ অক্টোবর মাসে সমুদয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লা ও ক্লাস টেস্ট পরিচালনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মৌসুমী জাহান স্বাক্ষরিত একটি রুটিন প্রকাশ করে। যা গত বছরের ২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, অভ্যন্তরীণ পরীক্ষার (অর্ধ-বাষিক ও বার্ষিক) ফি ৭০০ টাকা করে নেওয়া হয়েছে। নিয়মিত পাঠদানের অংশ হিসেবে ক্লাস টেস্টের জন্য আলাদা করে কোনো ফি আদায়ের নিয়ম না থাকলেও কলেজ কর্তৃপক্ষ জোরপূর্বক এই অর্থ আদায় করছে। টাকা না দিলে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, ক্লাস টেস্ট নামে ২০ নম্বরে জন্য ৩০০ টাকা আমাদের কাজ থেকে নিয়েছে। কোন টাকার রশিদ দেওয়া হয়নি। হাতে একটি পরীক্ষা দেওয়ার জন্য টুকেন দিছে। যা এটা দিয়ে পরীক্ষা দেওয়া যাবে।
তারা আরও জানান “পড়াশোনার পাশাপাশি এভাবে বাড়তি টাকা দিতে বাধ্য করা আমাদের জন্য চরম অন্যায়। এটি শিক্ষার নামে সরাসরি অর্থ বাণিজ্য।” একাধিক শিক্ষার্থীর কল রেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ করা রয়েছে।
একাদশ শ্রেণির ক্লাস টেস্ট পরিচালনা কমিটির সহকারী অধ্যাপক মৌসুমী জাহান বলেন, ১৪টি পরিক্ষার জন্য আমরা শিক্ষকরা একাডেমি কাউন্সিলে করে রেগুলেশনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে এ টাকা নেওয়া হয়েছে। তবে, সরকারি নির্দেশনা রয়েছে কি? এ প্রশ্নে তিনি বলেন, একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত-ই সরকারি নির্দেশনা।
অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লা ফি নেয়ার কথা শিকার করে বলেন, আমরা সকল শিক্ষকদের নিয়ে একাডেমি কাউন্সিলের মাধ্যমে রেগুলেশন করে নিয়েছি। তবে সরকারি নির্দেশনা রয়েছে কিনা- তা বলেনি তিনি।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

মতামত