আপডেট : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ-১ আসন ধানের শীষের পক্ষে প্রচারে নতুন উদ্দীপনা

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর পক্ষে তৃণমূলে নতুন সাড়া পড়েছে। প্রতিদিনই তিনি পাড়া-মহল্লা, হাট-বাজার ও গ্রাম-গঞ্জে গণসংযোগ করছেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। নেতাকর্মীদের সংগঠিত ও দলীয় ঐক্য সুদৃঢ় করার ফলে মাঠপর্যায়ে ধানের শীষের পক্ষে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় বিভাজন দূর করতে সিরাজদীখান ও শ্রীনগরের বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক বৈঠক করছেন, যা নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ তৈরি করেছে।
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক বলেন, শেখ মো. আব্দুল্লাহ ভাইকে দল যখন মনোনয়ন দিয়েছে, আমরা তা সম্মান করেছি। দলই সবার আগে। ব্যক্তিগত মতভেদ ভুলে আমরা এক কাতারে নেমেছি। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছি। ঐক্য থাকলে এই আসনে জয় নিশ্চিত।
সিরাজদীখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে, তাকে নিয়েই আমরা মাঠে আছি। ব্যক্তি নয়—দলই বড়। শেখ মো. আব্দুল্লাহ একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য প্রার্থী। ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ চলছে। ঐক্য থাকলে ধানের শীষের বিজয় থামানো যাবে না।
প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে,এটি আমার ব্যক্তিগত অর্জন নয়, সিরাজদীখান ও শ্রীনগরবাসীর ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যাশার প্রতিফলন। জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেওয়া আমার লক্ষ্য। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।
তিনি আরও বলেন, নির্বাচনী যাত্রায় অনেক ভাই পরিশ্রম করেছেন,তাঁরা আমার সহযোদ্ধা। আমি আশা করি একদিন এই আসনের অন্যান্য সম্ভাব্য প্রার্থীর সঙ্গে সাধারণভাবে বসে চা খেতে পারব। তখনই এই মনোনয়ন পূর্ণতা পাবে। রাজনীতি বিভেদের নয়, ঐক্যের জায়গা। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। সামনে কঠিন সময় আসবে, তবে জনগণের শক্তি ও সত্যের পথই আমাদের বিজয় এনে দেবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ-১ আসন ধানের শীষের পক্ষে প্রচারে নতুন উদ্দীপনা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ-১ আসন ধানের শীষের পক্ষে প্রচারে নতুন উদ্দীপনা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর পক্ষে তৃণমূলে নতুন সাড়া পড়েছে। প্রতিদিনই তিনি পাড়া-মহল্লা, হাট-বাজার ও গ্রাম-গঞ্জে গণসংযোগ করছেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। নেতাকর্মীদের সংগঠিত ও দলীয় ঐক্য সুদৃঢ় করার ফলে মাঠপর্যায়ে ধানের শীষের পক্ষে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় বিভাজন দূর করতে সিরাজদীখান ও শ্রীনগরের বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক বৈঠক করছেন, যা নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ তৈরি করেছে।
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক বলেন, শেখ মো. আব্দুল্লাহ ভাইকে দল যখন মনোনয়ন দিয়েছে, আমরা তা সম্মান করেছি। দলই সবার আগে। ব্যক্তিগত মতভেদ ভুলে আমরা এক কাতারে নেমেছি। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছি। ঐক্য থাকলে এই আসনে জয় নিশ্চিত।
সিরাজদীখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে, তাকে নিয়েই আমরা মাঠে আছি। ব্যক্তি নয়—দলই বড়। শেখ মো. আব্দুল্লাহ একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য প্রার্থী। ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ চলছে। ঐক্য থাকলে ধানের শীষের বিজয় থামানো যাবে না।
প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে,এটি আমার ব্যক্তিগত অর্জন নয়, সিরাজদীখান ও শ্রীনগরবাসীর ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যাশার প্রতিফলন। জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেওয়া আমার লক্ষ্য। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।
তিনি আরও বলেন, নির্বাচনী যাত্রায় অনেক ভাই পরিশ্রম করেছেন,তাঁরা আমার সহযোদ্ধা। আমি আশা করি একদিন এই আসনের অন্যান্য সম্ভাব্য প্রার্থীর সঙ্গে সাধারণভাবে বসে চা খেতে পারব। তখনই এই মনোনয়ন পূর্ণতা পাবে। রাজনীতি বিভেদের নয়, ঐক্যের জায়গা। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। সামনে কঠিন সময় আসবে, তবে জনগণের শক্তি ও সত্যের পথই আমাদের বিজয় এনে দেবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত