আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

রমজানকে কেন্দ্র করে সিরাজদীখানে হাট-বাজারে নিত্যপণ্য কিনতে ক্রেতাদের ভিড়

পবিত্র রমজান মাস শুরু হওয়াকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বিভিন্ন হাট-বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। সিয়াম সাধনার এই মাসকে সামনে রেখে ইফতার ও সেহরির প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে উপজেলার ছোট-বড় সব বাজারেই সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো লক্ষ করা গেছে। ব্যবসায়ীরা বলছেন, রমজানকে ঘিরে প্রতি বছরের মতো এবারও বাজারে কেনাকাটার চাপ বেড়েছে, তবে পাইকারি পর্যায়ে কিছু পণ্যের দাম বাড়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে।

গতকাল বুধবার দুপুর থেকে উপজেলার প্রধান বাজারগুলোতে সরেজমিন ঘুরে দেখা যায়, সিরাজদীখান বাজার, তালতলা বাজার, ইছাপুরা বাজার, বালুচর বাজার ও নিমতলা বাজারসহ বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় রয়েছে। বিশেষ করে খেজুর, ছোলা, ডাল, চিনি, ভোজ্যতেল, পেঁয়াজ, লেবু, শসা ও বেগুনসহ ইফতার ও সেহরির জন্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা ছিল সবচেয়ে বেশি। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে আগেভাগেই প্রয়োজনীয় বাজার সেরে নিতে ব্যস্ত সময় পার করেন।

বাজারে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের তুলনায় বেড়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাজার করতে বাড়তি চাপ তৈরি হয়েছে।

সিরাজদীখান বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা মো. জাহিদ হাসান জানান, রমজান মাস শুরু হওয়ার আগেই পরিবারের জন্য প্রয়োজনীয় বাজার সেরে রাখার চেষ্টা করছেন তিনি। রমজানের সময় বাজারে মানুষের চাপ অনেক বেড়ে যায় এবং তখন অনেক সময় পণ্যের দামও বৃদ্ধি পায়। কিছু পণ্যের দাম বেশি হলেও প্রয়োজনের তাগিদে কিনতে হচ্ছে বলে জানান তিনি।

ইছাপুরা বাজারের ক্রেতা রাশেদা বেগম বলেন, বাজারে কোনো পণ্যের সংকট নেই, সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে। তবে দাম তুলনামূলক বেশি হওয়ায় তাদের মতো সাধারণ মানুষের জন্য বাজার করা কষ্টকর হয়ে পড়েছে। তিনি বাজারে নিয়মিত সরকারি নজরদারি বাড়ানোর দাবি জানিয়ে বলেন, নতুন সরকার যদি নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখে, তাহলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের অনেক উপকার হবে।

ইছাপুরা বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক বলেন, রমজান এলেই বাজারে ক্রেতার সংখ্যা স্বাভাবিকভাবেই বেড়ে যায় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই সবজির ভালো বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারে সবজির দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
তালতলা বাজারের মুদি দোকানি শফিকুল ইসলাম জানান, রমজান শুরুর আগেই চিনি, ডাল ও ছোলার চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। অতিরিক্ত চাহিদার কারণে সরবরাহ বজায় রাখতে ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে তারা নিয়মিত পাইকারি বাজারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

সিরাজদীখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন জানান, পবিত্র রমজান মাসের প্রতি সম্মান জানিয়ে দিনের বেলায় বাজার এলাকায় কোনো হোটেল, রেস্টুরেন্ট বা চা-দোকান প্রকাশ্যে খোলা রাখা যাবে না। কেউ এ সিদ্ধান্ত অমান্য করলে বাজার সমিতির পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৮.০২.২৬

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রমজানকে কেন্দ্র করে সিরাজদীখানে হাট-বাজারে নিত্যপণ্য কিনতে ক্রেতাদের ভিড়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রমজানকে কেন্দ্র করে সিরাজদীখানে হাট-বাজারে নিত্যপণ্য কিনতে ক্রেতাদের ভিড়

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত