পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের আঙিনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষের জন্য বাজারমূল্যের তুলনায় কম দামে বিভিন্ন আমিষজাতীয় খাদ্য বিক্রি করা হয়।
কর্মসূচিতে মোট ৪০ কেজি গরুর মাংস, ৪০ কেজি ড্রেসড ব্রয়লার মুরগির মাংস, ৪০ লিটার দুধ এবং ৬০০ পিস ডিম সুলভ মূল্যে বিক্রি করা হয়। ফলে স্থানীয় ক্রেতারা স্বল্প দামে এসব পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা বিক্রয় কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন মিয়া।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা বলেন, রমজান মাসে মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং সাধারণ মানুষের কাছে প্রাণিজ আমিষ সহজলভ্য করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মতামত