আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

রাষ্ট্র কাঠামো পরিবর্তন না করলে তারেক রহমানও সেই পথেই হাঁটবেন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই একই স্বৈরতান্ত্রিক কাঠামো এখনো বহাল রয়েছে। শুধু চালক পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার মেশিন পরিবর্তন হয়নি। রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ও সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন বলে মন্তব্য করেন তিনি।
 
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাচারি এলাকায় একটি পার্টি সেন্টারে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
নাহিদ ইসলাম বলেন, “আমরা যদি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না করি, সংস্কার না করি, তাহলে তারেক রহমান তো সেই দিকেই যাবেন এবং তিনি সেই দিকেই যাচ্ছেন।”
 
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ও সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) দলীয়করণ করা হয়েছিল বলে তারা অভিযোগ করে আসছেন। কিন্তু এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখনো দলীয়করণের চর্চা চলছে বলে দাবি করেন তিনি। এমনকি বিরোধী দলের আসনগুলোতেও দলীয়করণ করা হচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।
 
সংবিধান পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান পরিবর্তন না করা হলে বর্তমান সরকার আগের সংসদগুলোর ধারাবাহিকতা হিসেবেই থেকে যাবে।
 
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা তো বাংলাদেশে ডিসেম্বরে আসার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমি দেখি না।”
 
তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশে ফেরার বিষয়ে যেসব তৎপরতার কথা বলা হচ্ছে, সেগুলোকে শুধু আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা হিসেবে দেখলে ভুল হবে। বরং আওয়ামী লীগ বর্তমানে যে দেশে অবস্থান করছে, সেই দেশের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বিষয়টিকে দেখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
 
নাহিদ ইসলাম আরও বলেন, ভারত বাংলাদেশকে নানামুখী চাপে ফেলতে আওয়ামী লীগকে দিয়ে এ ধরনের তৎপরতা চালাচ্ছে বলে তিনি মনে করেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন প্রশ্ন হচ্ছে আধিপত্যবাদী শক্তিকে কীভাবে মোকাবিলা করা হবে।
 
জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো দলকে বিবেচনায় না নিয়ে বাংলাদেশের পক্ষে কারা এবং বিপক্ষে কারা, তা দেখার আহ্বান জানান তিনি।
 
মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলাম, সদস্যসচিব মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রাষ্ট্র কাঠামো পরিবর্তন না করলে তারেক রহমানও সেই পথেই হাঁটবেন: নাহিদ ইসলাম
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাষ্ট্র কাঠামো পরিবর্তন না করলে তারেক রহমানও সেই পথেই হাঁটবেন: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত