মুন্সীগঞ্জের গজারিয়ার ১৯ নম্বর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী রেজাউল করিম তারেক।
গতকাল সোমবার বিকেল ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নূরুল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সরকারি নির্দেশনা অনুসরণ করে সভায় ১২ সদস্যের ম্যানেজিং কমিটি মনোনয়ন দেওয়া হয়।
এদিকে স্থানীয়রা জানান, রেজাউল করিম তারেকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে জানান তারা।
সভাপতি নির্বাচিত হওয়ার পর রেজাউল করিম তারেক বলেন, আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সে জন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে আন্তরিক ভাবে কাজ করব।
মতামত