লৌহজংয়ে দোয়া মাহফিলে সালাম আজাদ খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রতীক
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম আজাদ বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রতীক। তাই দেশের মানুষের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তায়ালার কাছে। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় লৌহজং উপজেলার বেজগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
লৌহজং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব কোহিনুর শিকদারের সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ। এ সময় লৌহজং উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং এলাকার সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
লৌহজংয়ে দোয়া মাহফিলে সালাম আজাদ খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রতীক
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫