মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা পাওয়া শতাধিক রোগীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) উপহার দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খড়িয়া মুক্তি সংঘের আয়োজনে ও সোগো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসিমুল গনীর অর্থায়নে এ শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
খড়িয়া মুক্তি সংঘের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন বলেন, গত ২৯ ডিসেম্বর আমাদের সংগঠনের উদ্যোগে সহস্রাধিক ব্যক্তিকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়। তখন শতাধিক ব্যক্তিকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। সেসব বাছাই করা রোগীদের মাঝে গতকাল কম্বল উপহার ও অপারেশন পরবর্তী ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোগো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসিমুল গনী, পরিচালক ডা. নাহিদ হাসান নিশান, নাসিরউদ্দিন বেপারী, আবদুল কাদির সওদাগর, মোহাম্মদ কামাল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
মতামত