মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভূমি অধিকার রক্ষা নিয়ে উত্তপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সভা চলে। কনকসার বাজার সংলগ্ন জাউটিয়া চরলক্ষীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভার আয়োজন করা হয়। লৌহজং ভূমি অধিকার রক্ষা ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাজী খালেক মোড়ল এবং সঞ্চালনা করেন লোকমান শেখ। এলাকাবাসী অভিযোগ করেন,তাদের বাপ-দাদার সম্পত্তি বিআইডব্লিউটিএর অধীনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।বক্তারা বলেন,তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ওই এলাকায় বসবাস করে আসছেন। হঠাৎ করে জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়ায় তারা হতবাক ও উদ্বিগ্ন।
তাদের দাবি, যথাযথ তদন্ত ও যাচাই-বাছাই ছাড়া এ ধরনের পদক্ষেপ অন্যায় ও অমানবিক।বক্তারা আরও বলেন, এতে সাধারণ মানুষ চরম ক্ষতির মুখে পড়বেন।
প্রয়োজনে তারা তাদের অধিকার রক্ষায় আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন।সভায় মো: মাওলা মুন্সী, আল শামস মুন্সী ও মারিয়া আক্তার বক্তব্য রাখেন। এছাড়া মানু সরদার, আলমগীর, ফরহাদ শেখ ও আলি আহমেদ ও হিমেল আহমেদ বক্তব্য দেন।
অন্যান্যদের মধ্যে মোঃ কাদির সদাগর, আল ইসলাম, ফারুক মোল্লা ও শহিদুল ইসলাম মোড়ল উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে জমি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মতামত