মুন্সীগঞ্জের লৌহজংয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। লৌহজং সরকারি কলেজ কেন্দ্র ও লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় উপ কেন্দ্রে মোট ৮৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ সময় অনুপস্থিত ছিলেন ১২ জন পরীক্ষার্থী।
লৌহজং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সহিদুর রহমান শিকদার জানান, লৌহজং সরকারি কলেজের ৭৫৩ জন, কলমা লক্ষীকান্ত স্কুল অ্যান্ড কলেজের ২৯ জন এবং ইউনুস খান মেমোরিয়াল কলেজের ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সারাদেশে ন্যায় লৌহজংয়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পালন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত