আপডেট : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে ড. আসাদুজ্জামান রিপন দেশে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে যখন সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও সংশয় তৈরি হয়েছে, ঠিক সেই সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা দেশবাসীকে নতুন করে চিন্তায় ফেলেছে।
গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি ও সহযোগী অংগ সংগঠনসমূহের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত গণমোনাজাত ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আজীবন জনগণের ক্ষমতায়নের জন্য লড়াই করেছেন। তাঁর সুস্থতা ও সক্রিয় উপস্থিতি দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি। তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাঁকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামীলীগ সরকার নানা চেষ্টা-চক্রান্ত করেছেন।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া। এছাড়াও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মোশারফ হোসেন নসু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সোলায়মান তপু এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন, দেওয়ান জহির আমিন, আব্দুর রহমান, শেখ রিয়াজ প্রমুখ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ড. আসাদুজ্জামান রিপন নিজেই গণমোনাজাত পরিচালনা করেন। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। একপর্যায়ে অনুষ্ঠানটি গণসমাবেশে রূপ নেয়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে ড. আসাদুজ্জামান রিপন দেশে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে ড. আসাদুজ্জামান রিপন দেশে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে যখন সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও সংশয় তৈরি হয়েছে, ঠিক সেই সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা দেশবাসীকে নতুন করে চিন্তায় ফেলেছে।
গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি ও সহযোগী অংগ সংগঠনসমূহের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত গণমোনাজাত ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আজীবন জনগণের ক্ষমতায়নের জন্য লড়াই করেছেন। তাঁর সুস্থতা ও সক্রিয় উপস্থিতি দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি। তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাঁকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামীলীগ সরকার নানা চেষ্টা-চক্রান্ত করেছেন।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া। এছাড়াও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মোশারফ হোসেন নসু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সোলায়মান তপু এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন, দেওয়ান জহির আমিন, আব্দুর রহমান, শেখ রিয়াজ প্রমুখ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ড. আসাদুজ্জামান রিপন নিজেই গণমোনাজাত পরিচালনা করেন। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। একপর্যায়ে অনুষ্ঠানটি গণসমাবেশে রূপ নেয়।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত