বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা জানিয়েছেন। সেই ঘোষণা অনুযায়ী আমরা লৌহজং ও টংগীবাড়ি উপজেলার পক্ষ থেকে নির্বাচনী পদযাত্রা শুরু করলাম। অর্থাৎ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করলাম। ড. আসাদুজ্জামান রিপন বলেন, এই মুহুর্তে অনতি বিলম্বে নির্বাচনীয় সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার না থাকলে দেশে নানা বিপদ ষড়যন্ত্র সৃষ্টি হয়। যারা বাংলাদেশে সংখ্যানুপাতে ভোটের আয়োজনের কথা বলছেন যারা বলছেন পিআর সিষ্টেমে নির্বাচন না হলে তারা অংশগ্রহণ করবেন না। তাদের কপালে যদি অঘটন থাকে তবে এভাবেই বিপদ ডেকে আনে। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই। সুতরাং যারা এই সংখ্যানুপাতিক নির্বাচন চায় তার বাংলাদেশের ভোটের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে। এই সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে নির্বাচন যদি পিছিয়ে যায় তবে আমি আশংকা করি বাংলাদেশে ২০২৬ সালে কোন নির্বাচন হবে না। এটা হচ্ছে প্রকৃত স্বৈরাচারের ষড়যন্ত্র, এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। নির্বাচনকে বিলম্বিত করার মধ্য দিয়ে বাংলাদেশ আবার প্রকৃত স্বৈরাচার ওই পলাতক লীগের পুনর্বাসন করার ধান্দাফিকির চলছে। বাংলাদেশ জাতিয়তাবাদী দল ওই পলাতক লীগের কোন সদস্য কে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন হতে দেবে না। কারন ২০২৪ শে মাত্র ৩৬ দিনে আমাদের দুই হাজার মানুষকে এই শৈরাচার সরকার হত্যা করেছে। বিশ হাজারের মতো মানুষকে তারা পংগু করেছে। এতো মানুষের মৃত্যু এ পংগুত্বের মধ্য দিয়ে এ দেশে শৈরাচার বিতারিত করা হয়েছে। তাকে আর কোন ভাবে ফিরিয়ে আনতে পারি না। গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জে লৌহজং উপজেলার কনকসার বাজার থেকে শুরু করে মালির অংক বাজার পর্যন্ত নির্বাচনী পদযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা এই সংখানুপাতে ভোট চায় তারা কি জানে কারা এই সংখানোপাতে ভোট সিস্টেম করে থাকে, ফিলিস্তিনে যারা নির্বিচারে হত্যা চালায় সেই ইসরাইল এই সংখানুপাতে নির্বাচন করে থাকে। যাদের কোন ভোট নাই যাদের কোন দল নাই তারা এই সংখানুপাতে ভোট চায়।
উপদেষ্টাদের উদ্দেশ্য করে আসাদুজ্জামান রিপন বলেন, আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন জনগণ আপনাদের সাথে আছে। আপনাদের নির্দেশনা পাওয়ার পর থেকেই আমরা মুন্সীগঞ্জ ২ আসনের নির্বাচনের পদযাত্রা শুরু করলাম। বাংলাদেশের মানুষ গত ১৫ বছরে ভোট দিতে পারে নাই তাদের মতামতের উপর ভিত্তি করে নির্বাচিত এমপি চাই, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চাই।
২০২৬ সালে যদি নির্বাচন হয় আপনারা আমাদের নির্বাচিত করেন তবে আমরা একটি গণতান্ত্রিক সরকার গঠন করব। জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশে দুর্নীতি মুক্ত ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব বলে প্রতিশ্রুতি দেন ড. আসাদুজ্জামান রিপন। ওই পদযাত্রায় লৌহজং উপজেলার সকল ইউনিয়নের মূল দল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

মতামত