আপডেট : সোমবার, ০৪ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে ধর্ষণের আপোষ করায় ইউপি সদস্য প্রত্যাহারের দাবীতে ডিসিকে গণস্বাক্ষরে অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ষোল বছরের বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের আপোষ করায় কলমা ইউপি সদস্য মহিউদ্দিন দোকানদার হিরণের প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসকের নিকট গণস্বাক্ষর দিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। আজ (০৩ মে) রবিবার দুপুরে মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুবের নিকট এ লিখিত অভিযোগ দায়ের করা হয়। তখন জেলা প্রশাসক অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত আইনী পদক্ষেপের আশ্বাস প্রদান করেন গ্রামবাসীকে।
 
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামবাসী গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছে, কলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বিভিন্ন বিষয়ে বেআইনি বিচার কার্য পরিচালনা করে আসছেন। গত ২১ এপ্রিল কলমার বাশিরার বাসিন্দা এক বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটে। এ জঘন্য ঘটনায় প্যানেল চেয়ারম্যান মাত্র ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। বিষয়টি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে এবং সংশ্লিষ্ট ধর্ষক বর্তমানে জেলহাজতে রয়েছে। এমন প্রমাণিত ঘটনার জেনেশুনে একজন জনপ্রতিনিধি তার দায়িত্ব পালনের নৈতিক ও আইনগত যোগ্যতা সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। তার এ ধরনের কর্মকাণ্ড আইন, ন্যায়বিচার ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
 
অভিযোগে জেলা প্রশাসকের নিকট দাবী করেন, প্যানেল চেয়ারম্যানকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হোক। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে স্থায়ীভাবে অপসারণের উদ্যোগ নেওয়া হোক। ভুক্তভোগী পরিবারকে পূর্ণ নিরাপত্তা প্রদান করা হোক। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর প্রশাসনিক নজরদারি নিশ্চিত করা হোক।
 
উল্লেখ্য, এর আগে হিরণ দোকানদারের বিচারের দাবিতে গত ২৪ এপ্রিল গ্রামবাসী কলমা বাজারে বিক্ষোভ মিছিল করেন। এরপর দ্বিতীয় দফায় গত ২৬ এপ্রিল কলমা লক্ষ্মীকান্ত স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ গ্রামবাসী মানববন্ধন করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন হাওলাদার আবুল কাশেম, শওকত হোসেন সবুজ ফকির, মো. রুবেল শেখ, শেখ মো. মামুন, মো. হামীম, মো. মকবুল হোসেনসহ এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে ধর্ষণের আপোষ করায় ইউপি সদস্য প্রত্যাহারের দাবীতে ডিসিকে গণস্বাক্ষরে অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে ধর্ষণের আপোষ করায় ইউপি সদস্য প্রত্যাহারের দাবীতে ডিসিকে গণস্বাক্ষরে অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ষোল বছরের বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের আপোষ করায় কলমা ইউপি সদস্য মহিউদ্দিন দোকানদার হিরণের প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসকের নিকট গণস্বাক্ষর দিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। আজ (০৩ মে) রবিবার দুপুরে মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুবের নিকট এ লিখিত অভিযোগ দায়ের করা হয়। তখন জেলা প্রশাসক অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত আইনী পদক্ষেপের আশ্বাস প্রদান করেন গ্রামবাসীকে।
 
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামবাসী গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছে, কলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বিভিন্ন বিষয়ে বেআইনি বিচার কার্য পরিচালনা করে আসছেন। গত ২১ এপ্রিল কলমার বাশিরার বাসিন্দা এক বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটে। এ জঘন্য ঘটনায় প্যানেল চেয়ারম্যান মাত্র ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। বিষয়টি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে এবং সংশ্লিষ্ট ধর্ষক বর্তমানে জেলহাজতে রয়েছে। এমন প্রমাণিত ঘটনার জেনেশুনে একজন জনপ্রতিনিধি তার দায়িত্ব পালনের নৈতিক ও আইনগত যোগ্যতা সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। তার এ ধরনের কর্মকাণ্ড আইন, ন্যায়বিচার ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
 
অভিযোগে জেলা প্রশাসকের নিকট দাবী করেন, প্যানেল চেয়ারম্যানকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হোক। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে স্থায়ীভাবে অপসারণের উদ্যোগ নেওয়া হোক। ভুক্তভোগী পরিবারকে পূর্ণ নিরাপত্তা প্রদান করা হোক। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর প্রশাসনিক নজরদারি নিশ্চিত করা হোক।
 
উল্লেখ্য, এর আগে হিরণ দোকানদারের বিচারের দাবিতে গত ২৪ এপ্রিল গ্রামবাসী কলমা বাজারে বিক্ষোভ মিছিল করেন। এরপর দ্বিতীয় দফায় গত ২৬ এপ্রিল কলমা লক্ষ্মীকান্ত স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ গ্রামবাসী মানববন্ধন করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন হাওলাদার আবুল কাশেম, শওকত হোসেন সবুজ ফকির, মো. রুবেল শেখ, শেখ মো. মামুন, মো. হামীম, মো. মকবুল হোসেনসহ এলাকাবাসী।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত