আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে পালকিতে চড়ে ভোট কেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা চাঁন বানু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে লৌহজং উপজেলায় ১০৩ বছর বয়সী বৃদ্ধা চাঁন বানু বার্ধক্যকে জয় করে ভোট দিতে এলেন গ্রামীণ ঐতিহ্যের পালকিতে চড়ে। গতকাল বৃহস্পতিবার উপজেলার হলদিয়া ইউনিয়নে দুপুরে হলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব শিমুলিয়া গ্রামের একটি ভোটকেন্দ্রে এই বিরল দৃশ্য দেখা যায়।
বার্ধক্যের কারণে হাঁটতে অক্ষম চাঁন বানু তার ভোটাধিকার প্রয়োগের ইচ্ছার কথা পরিবারকে জানান। পরে পরিবারের সদস্যরা প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী পালকি সাজিয়ে তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন। ১০৩ বছর বয়সী এই বৃদ্ধাকে পালকিতে চড়ে আসতে দেখে কেন্দ্রে উপস্থিত অন্যান্য ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও উৎসাহ তৈরি হয়।
চাঁন বানুর পারিবারিক ঐতিহ্যও স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত। তিনি ওই এলাকার মরহুম রহমান শেখের স্ত্রী। তার এক ছেলে অতীতে উক্ত ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন পরিবারের সদস্য হওয়ার কারণেই এই বয়সেও ভোটের প্রতি তার এই গভীর টান বলে মনে করছেন স্থানীয়রা।
ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, ১০৩ বছর বয়সেও চাঁন বানুর এমন সজাগ উপস্থিতি বর্তমান প্রজন্মের ভোটারদের জন্য এক বড় অনুপ্রেরণা। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় চাঁন বানুর মুখে ছিল তৃপ্তির হাসি। স্থানীয় ভোটাররা বলছেন, পালকিতে চড়ে ভোট দিতে এসে তিনি যেন এক হারানো ঐতিহ্যকে ফিরিয়ে এনেছেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে পালকিতে চড়ে ভোট কেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা চাঁন বানু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে পালকিতে চড়ে ভোট কেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা চাঁন বানু

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে লৌহজং উপজেলায় ১০৩ বছর বয়সী বৃদ্ধা চাঁন বানু বার্ধক্যকে জয় করে ভোট দিতে এলেন গ্রামীণ ঐতিহ্যের পালকিতে চড়ে। গতকাল বৃহস্পতিবার উপজেলার হলদিয়া ইউনিয়নে দুপুরে হলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব শিমুলিয়া গ্রামের একটি ভোটকেন্দ্রে এই বিরল দৃশ্য দেখা যায়।
বার্ধক্যের কারণে হাঁটতে অক্ষম চাঁন বানু তার ভোটাধিকার প্রয়োগের ইচ্ছার কথা পরিবারকে জানান। পরে পরিবারের সদস্যরা প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী পালকি সাজিয়ে তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন। ১০৩ বছর বয়সী এই বৃদ্ধাকে পালকিতে চড়ে আসতে দেখে কেন্দ্রে উপস্থিত অন্যান্য ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও উৎসাহ তৈরি হয়।
চাঁন বানুর পারিবারিক ঐতিহ্যও স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত। তিনি ওই এলাকার মরহুম রহমান শেখের স্ত্রী। তার এক ছেলে অতীতে উক্ত ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন পরিবারের সদস্য হওয়ার কারণেই এই বয়সেও ভোটের প্রতি তার এই গভীর টান বলে মনে করছেন স্থানীয়রা।
ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, ১০৩ বছর বয়সেও চাঁন বানুর এমন সজাগ উপস্থিতি বর্তমান প্রজন্মের ভোটারদের জন্য এক বড় অনুপ্রেরণা। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় চাঁন বানুর মুখে ছিল তৃপ্তির হাসি। স্থানীয় ভোটাররা বলছেন, পালকিতে চড়ে ভোট দিতে এসে তিনি যেন এক হারানো ঐতিহ্যকে ফিরিয়ে এনেছেন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত